1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সংবিধান অনুযায়ী সবার অধিকার সমান: ধর্ম উপদেষ্টা - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি

সংবিধান অনুযায়ী সবার অধিকার সমান: ধর্ম উপদেষ্টা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমাদের সংবিধান অনু্যায়ী সকলের অধিকার সমান। আমরা সরকারের পক্ষ থেকে এটা কার্যকর করতে সচেষ্ট আছি।

সকল অধিকারের ক্ষেত্রে আমাদের দরজা খোলা, আগামী দিনেও এটা খোলা থাকবে। শুক্রবার (১১ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের দেওভোগ মাদ্রাসায় আন্তর্জাতিক ইসলামি মহা সম্মেলনে অংশ নেন তিনি।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা।
বলেন। উপদেষ্টা বলেন, আমি কোনো ধরনের নাশকতার আশঙ্কা করি না।

আমাদের প্রত্যাশা সনাতন ধর্মাবলম্বীরা অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারবেন। এখন পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে হজের প্যাকেজ কমাতে চেষ্টা করে যাচ্ছি। এরই মধ্যে বিমানের ভাড়া কমানো হবে বলে আমাদের আশ্বস্ত করা হয়েছে। পূজার পরে বসবো, আশা করছি এই খরচটা আমরা কমিয়ে আনতে পারবো।

গত সপ্তাহে সৌদি আরব গিয়ে সেখানে হজ মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছি। সেখানে গিয়ে আমি বাড়িগুলো দেখে এসেছি। আমরা দুটি প্যাকেজ করতে চাই। একটি হারাম শরীফের কাছে আরেকটি কিছুটা দূরে।

এই দুটিকে নিয়ে নতুন দুটি প্যাকেজ চালু করতে পারবেন বলেও জানান তিনি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট