1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় যুবলীগের ২ ক্যাডার গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি

ফতুল্লায় যুবলীগের ২ ক্যাডার গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুবদল নেতা রাকিব হত্যা মামলার এজাহারভুক্ত যুবলীগের রনি (৪২) ও আলমকে (৪০)কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শুক্রবার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৭ টায় ফতুল্লায় দাপা ব্যাংক কলোনী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরবর্তিতে তাদেরকে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃত রনি হলো ফুয়াদ বাহিনীর প্রধান ও ফতুল্লা চৌধুরী বাড়ী এলাকার মৃত তারা মিয়ার পুত্র। অপরদিকে আলম ওরফে মাইচ্ছা আলম হলো পিলকুনি এলাকার মৃত ইদ্রিস মিয়ার পুত্র।

ওসি শরিফুল ইসলাম বলেন, হত্যা মামলার এজাহার নামীয় রনি ও আলম নামের দুই আসামীকে গ্রেফতারের পর থানায় সোপর্দ করেছে
র‍্যাবের সদস্যরা। গ্রেফতারকৃত রনি রাকিব হত্যা মামলার এজাহারনামীয় আসামী ও অপর আসমী আলম হলো রাকিব-ইব্রাহিম সহ তিনটি হত্যা মামলার এজাহার আসামী।তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট