1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না.গঞ্জে র‌্যাবের ডিজি, ‘পূজায় বিশৃংখলাকারীদের শাস্তি নিশ্চিত করা হবে’ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা ফতুল্লায় ঝুট নামানোক কেন্দ্র করে বিসিকে উত্তেজনা! পুলিশের হস্তক্ষেপে শান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ইসলামী যুব আন্দোলন সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার ত্বকী হত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত নারী আইনজীবিকে হেনস্থা করলেন টিপু! হকার উচ্ছেদেও কমছে না শহরের যানজট? শহরে যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩ মাদকের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি

না.গঞ্জে র‌্যাবের ডিজি, ‘পূজায় বিশৃংখলাকারীদের শাস্তি নিশ্চিত করা হবে’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
র্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান বলেছেন, পূজায় বিশৃংখলা করে যারা গ্রেপ্তার হয়েছে তাদের শাস্তি নিশ্চিত করা হবে। শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে নগরীর আমলাপাড়া পূজা মন্ডপ ও মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনে পূজা উদযাপন পরিদর্শন করেন ডিজি শহিদুর রহমান। পরিদর্শন শেষে এক বক্তব্য সাংবাদিকদের একথা বলেন তিনি ।

এসময় তিনি আরও বলেন, এখন পর্যন্ত পূজায় বিচ্ছিন্ন দুয়েকটি ঘটনা ছাড়া সবই শান্তিপূর্ণ ভাবে হচ্ছে। আমরা আশা করি শান্তিপূর্ণ ভাবেই এই পূজা আমরা পার করব। যারা কুচক্রী মহল আছে তারা কোন ভাবেই আমাদের সাথে পারবে না। তাদের হীন প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে ভাল মানুষদেরই বিজয় হবে। আমাদের এ দেশে হাজার বছর ধরে সমস্ত সম্প্রদায়ের মানুষ আমাদের সামাজিক ধর্মীয় অনুষ্ঠান সবাই মিলে করে আসছি। আমাদের একটি অসাম্প্রদায়িক ঐতিহাসিক চরিত্র রয়েছে। আমরা যেন একই ভাবে ভবিষ্যতেও সব সম্প্রদায়ের মানুষ শান্তিপূর্ণ ভাবে নিজেদের উৎসব পালন করতে পারি সেই প্রত্যাশাই করি।

ডিজি আরও বলেন, এবারের পূজা উপলক্ষে আমাদের র‌্যাবসহ সকল বাহিনী এমনকি সশস্ত্র বাহিনীও এবার মাঠে আছে। আমরা সব বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় এই অনুষ্ঠানটি উৎসবমুখর করতে ও কোন রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে তা নিশ্চিত করতে কাজ করে যাবো।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, র‌্যাব-১১ এর সিইও তানভীর মাহমুদ পাশা, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি সভাপতি প্রবীর সাহা, চাষাঢ়া রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী একনাথানন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন,দেওভোগ নাগমহাশয় মন্দিরের সাধারণ সম্পাদক তারাপদ আচার্য্য, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিষ্ণুপদ সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাসসহ প্রশাসনের কর্মকর্তা ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট