1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
২৮ অক্টোবরের সকল খুনীর বিচার করতে হবে: আবদুল জব্বার - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা

২৮ অক্টোবরের সকল খুনীর বিচার করতে হবে: আবদুল জব্বার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন, ২০০৬ সালে ২৮ অক্টোবর লগি-বৈঠার নৃশংস হত্যাকান্ড ঘটিয়ে, লাশের উপর দাঁড়িয়ে তাণ্ডব চালিয়ে, এদেশের মানুষের রক্তের বন্যার মধ্য দিয়ে নীল নকশা সাজিয়ে অবৈধভাবে ক্ষমতায় বসেছিল স্বৈরাচারী ফ্যাসিস্ট খুনি হাসিনার সরকার। দীর্ঘ ১৬ বছর এই ফ্যাসিস্ট সরকার জনগণের ইচ্ছার বিরুদ্ধে অবৈধ ভাবে জনগণের উপরে বসে থেকে দেশকে নরকে পরিণত করেছে।

শুক্রবার (১১ অক্টোবর) সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এই সিদ্ধিরগঞ্জ এলাকার চিটাগাং রোডে শহীদ আব্দুল্লাহ আল ফয়সাল কে কিভাবে প্রকাশ্য দিবালোকে লগি- বৈঠার তান্ডব চালিয়ে খুন করা হয়েছিল আপনারা তার জ্বলন্ত স্বাক্ষী। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, যারা লগি- বৈঠা নিয়ে মানুষ হত্যার নির্দেশ দাতা এবং যারা খুনী প্রত্যেকের বিচার অতি দ্রুত কার্যকর করতে হবে। আর কোন খুনী যেনো কোন মায়ের বুক খালি করার দু:সাহস দেখাতে না পারে তা নিশ্চিত করতে হবে। ঢাকা সহ সারা দেশে যে নারকীয় হত্যাযজ্ঞ সংঘটিত করা হয়েছিল, শত শত মিডিয়ায় তা সরাসরি লাইভ প্রচার হয়েছে।

তিনি বলেন, ৫ আগষ্টের আগে যদি কোন প্রোগ্রামের অনুমিত চাইতাম তখন প্রশাসন আমাদের বলতেন যে উপরের নির্দেশ অনুমতি দেওয়া যাবে না। তখন আল্লাহ তায়ালার দরবারের ফরিয়াদ করে বলতাম, হে আল্লাহ এই উপরের চাইতেও তো উপর আছে। আজকে ৫ আগষ্ট নতুন করে আমাদের হৃদয়ের মধ্যে এ বিশ্বাস আরো মজবুত হয়েছে যে, এই দুনিয়ার শক্তি কোন শক্তি নয়। বরং আল্লাহ তায়ালার শক্তিই সবচেয়ে বড় শক্তি।

সিদ্ধিরগঞ্জ ১ নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন। সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানার আমীর আলহাজ্ব কফিল আহমাদ এর সভাপতিত্বে উক্ত সমাবেশে আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা আমীর মাহাবুব আলম, থানা সেক্রেটারি হাবিবুর রহমান, উত্তর থানা সেক্রেটারি সাইদুল হক, দক্ষিণ থানা সেক্রেটারি আবদুল গফুর, থানা কর্ম পরিষদের সদস্য মাওলানা ইকবাল হোসাইন, মোহাম্মদ আলী, ডা. সাঈদ হোসেন, অধ্যাপক আবুল বাশার, মনির হোসেন হেলালী, আ. রহিমসহ অন্যন্য জামায়াত নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট