1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিগুবাবুর বাজারে জেলা স্পেশাল টাস্কফোর্সের অভিযান - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা

দিগুবাবুর বাজারে জেলা স্পেশাল টাস্কফোর্সের অভিযান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ :
নগরীর দিগুবাবুর বাজারে অভিযান চালিয়েছে জেলা স্পেশাল টাস্কফোর্স কমিটি। শুক্রবার (১১ অক্টোবর) সকালে দিগুবাবুর বাজারে এ অভিযান পরিচালনা ও বাজার মনিটরিং করা হয়।

এ সময় গরু, খাসি, মুরগী, ডিম, পিয়াজ ও সবজির বাজার মনিটরিং করা হয়। পণ্যের ক্রয়-বিক্রয়ের রশিদ চেক করা হয় এবং মূল্য তালিকা দৃশ্যমান জায়গায় প্রদর্শন করার নির্দেশনা দেয়া হয়। একই সাথে অতিরিক্ত দামে পণ্য বিক্রি না করার জন্য সতর্ক করা হয় ব্যবসায়ীদের। এছাড়া ডিমের পাইকারি বিক্রেতা মেসার্স সাব্বির আলী ট্রেডার্স, বুশরা ডিমের আড়ত, আনোয়ার হোসেন ডিমের ক্রয়-বিক্রয়ে রশিদ তাৎক্ষনিকভাবে দেখাতে না পারায় তাদেরকে সতর্ক করা হয়।

অভিযান শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আলমগীর হুসাইন গণমাধ্যমকে বলেন , নিত্যপ্রয়োজনীয় পন্যের দাম সিন্ডিকেট করে অস্বাভাবিক ভাবে বৃদ্ধির সাথে যারা জড়িত তাদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন, সদস্য সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান, সদস্য ও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার প্রতিনিধি ডা: সরকার আশ্রাফুল ইসলাম, সদস্য ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার প্রতিনিধি মো: ছালাহ উদ্দিন ভুইয়া, সদস্য ও জেলা ক্যাবের যুগ্ম সাধারন সম্পাদক বিল্লাল হোসেন রবিন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট