1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে পূজা মন্ডপ পরিদর্শনে ভারতীয় হাইকমিশনের গকুল ডিকে - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা ফতুল্লায় ঝুট নামানোক কেন্দ্র করে বিসিকে উত্তেজনা! পুলিশের হস্তক্ষেপে শান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ইসলামী যুব আন্দোলন সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার ত্বকী হত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত নারী আইনজীবিকে হেনস্থা করলেন টিপু! হকার উচ্ছেদেও কমছে না শহরের যানজট? শহরে যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩ মাদকের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি

বন্দরে পূজা মন্ডপ পরিদর্শনে ভারতীয় হাইকমিশনের গকুল ডিকে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বন্দরে একটি পূজা মন্ডপে অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ও পরিদর্শনে এসেছেন ভারতীয় হাইকমিশনের ফাস্ট সেক্রেটারি গকুল ডিকে। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল ৩টায় বন্দর উপজেলা ১নং খেয়াঘাট সংলগ্ন এলাকায় র‍্যালী লেজার্স সার্বজনীন দূর্গা পূজা মন্দিরে আসেন তিনি। এ সময় শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নয়ন সাহা’র সভাপতিত্বে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গকুল ডিকে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চন্দন চন্দ্র পাল, সিইও, ইউরো বাংলা আইটি লিমিটেড, প্রবির মিত্র, প্রভাষক, সরকারি তুলারাম কলেজ, স্মৃতি পাল, অর্থ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা হিন্দু মহাজোট প্রমূখ।

বস্ত্র বিতরণ অনুষ্ঠানে পূজা মন্ডপের সভাপতি শিবু দাস উক্ত স্থানে স্থায়ী মন্ডপ স্থাপনের জন্য ভারতীয় হাইকমিশনারের নিকট আবেদন করেন। পরবর্তীতে প্রধান অতিথি তার বক্তব্যে উক্ত এলাকায় একটি স্থায়ী মন্দির প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট