1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
গোগনগর ইউপি মেম্বার রুবেল র‌্যাবের হাতে ধরা - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

গোগনগর ইউপি মেম্বার রুবেল র‌্যাবের হাতে ধরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
গোগনগর ইউনিয়নের ইউপি সদস্য মো. রুবেল আহম্মেদকে (৩৬) গ্রেফতার করেছে র‌্যাব-১১। রবিবার (২৯ সেপ্টেম্বর) সদর উপজেলায় গোগনগর ইউনিয়নে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১১‘র মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,

বৈষম্যবিরোধী আন্দোলনে মিনারুল ইসলাম নিহতের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত মামলার ১৫নং আসামি রুবেল আহমেদ। গত ২০ জুলাই এজহারে উল্লেখিত ১৫ নং আসামী মো. রুবেল আহমেদ সহ অন্যান্য আসামীরা অত্যাধুনিক দেশী ও বিদেশী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র জনতার উপর হামলা করে। এতে জনৈক গার্মেন্টস কর্মী মোঃ মিনারুল ইসলাম গুলিবিদ্ধ হয় এবং আরো অনেকেই গুরুতর আহত হয়। পরবর্তীতে ভিকটিম মিনারুল ইসলাম কে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। উক্ত বিষয়ে ভিকটিমের ভাই মোঃ নাজমুল বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন । এরই পরিপ্রেক্ষিতে র‌্যাব-১১ অভিযান চালিয়ে রুবেল আহমেদকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট