1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে সাঁজাপ্রাপ্ত আসামী মানিক গ্রেপ্তার আলীগঞ্জে পিলারের মাটি কাটার বিষয়ে যা জানা গেল! সাংবাদিক তানভীর হোসেনের মা অসুস্থ, সুস্থতার জন্য দোয়া কামনা চাষাড়া বোমা হামলা: ২৫ বছরেও শুকায়নি স্বজনহারাদের অশ্রু বন্দর ট্রাজেডি: নিহত মা-বাবা-ছেলের একসঙ্গে দাফন ‘দক্ষ ব্যাক্তিকে’ এনডিএ চেয়ারম্যান বানানোর দাবি জামায়াত নেতা জব্বারের ফতুল্লায় অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২ সোনারগাঁয়ে হুমকির কারনে নিরাপত্তাহীনতায় বাড়ী ছাড়া গণধর্ষণের শিকার পরিবার! সিদ্ধিরগঞ্জে সেনা কর্মকর্তার মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, হাতেনাতে আটক যুবক নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

নারায়ণগঞ্জে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেনঃ Breaking Rabies Boundaries” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালি, আলোচনা ও বিনামূল্যে টিকা-চিকিৎসা পরামর্শের মধ্য দিয়ে নারায়ণগঞ্জে পালিত হলো বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৪।
শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রাণিসম্পদ দপ্তরের সভাকক্ষে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আ. মান্নান মিয়া’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জলাতঙ্ক রোগ রোধ ও সচেতনতামূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনীক বিশ্বাস ও জেলা ভেটেরিনারি অফিসার ডা. মো. জাকির হোসেন।
সভায় বক্তব্য রাখেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ডা. এবিএম জাহাঙ্গীর রতন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আসাদুল ইসলাম, জেলা ভেটেরিনারি অফিসার ডা. কবির হোসেন ও সদর উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মিতা চক্রবর্তী।
এ সময় জেলা ও বিভিন্ন উপজেলার অন্যান্য কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
গজারিয়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. আতাউর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় সভায় প্রেজেন্টেশন উপস্থাপন করেন সদর উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আল মাহমুদ হাসান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট