1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ক্ষমা চেয়ে শামীম ওসমান বললেন, ফিরব কিনা জানি না— ভাইরাল ভিডিওটি কবেকার? - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা ফতুল্লায় ঝুট নামানোক কেন্দ্র করে বিসিকে উত্তেজনা! পুলিশের হস্তক্ষেপে শান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ইসলামী যুব আন্দোলন সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার ত্বকী হত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত নারী আইনজীবিকে হেনস্থা করলেন টিপু! হকার উচ্ছেদেও কমছে না শহরের যানজট? শহরে যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩ মাদকের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি

ক্ষমা চেয়ে শামীম ওসমান বললেন, ফিরব কিনা জানি না— ভাইরাল ভিডিওটি কবেকার?

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ছাত্র–জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপরই আত্মগোপনে চলে যান দলটির নেতা–কর্মীরা। এর মধ্যে অনেকেই পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছেন। সাবেক আইনমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমানসহ অনেকেই দেশ ছাড়তে গিয়ে ধরা পড়েন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। আবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদসহ অনেকেই গোপনে দেশ ছেড়েছেন বলে সংবাদ মাধ্যমে এসেছে। দেশ ছাড়ার তালিকায় আছেন নারায়ণগঞ্জ–৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নামও।

শামীম ওসমানকে ভারতের দিল্লিতে নিজাম উদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে—কিছু দিন আগে এমন খবরও এসেছে সংবাদমাধ্যমে। সম্প্রতি তাঁর ২৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। গত শুক্রবার (১৩ সেপ্টেম্বর) গোলাম কিবরিয়া মাসুদ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করা হয়। 

ভিডিওটিতে শামীম ওসমান বলছেন, ‘আমি একটা মানুষ, ফেরেশতা আর শয়তানের ভুল হয় না। মানুষ হিসেবে আমার ভুল হতেই পারে। রাজনীতি করি, অনেক সময় অনেক কথা বলতে হয়। হয়তো যারা অপজিশনে, তারা কষ্ট পান। আমি তাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি হাতজোড় করে। যারা মুসুল্লিয়ান আছেন, তাদের কাছেও হাতজোড় করে ক্ষমা চাচ্ছি। ভুল ত্রুটি হতেই পারে এবং হওয়াটাই স্বাভাবিক। আমি এ জন্য ক্ষমা চাচ্ছি। ফিরে আসব কি না জানি না। আপনারা দোয়া করবেন।’

ভিডিওটি আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ৩ হাজার ৯০০ শেয়ার হয়েছে। রিয়েকশন পড়েছে প্রায় ৯ হাজারের কাছাকাছি। দেখা হয়েছে প্রায় পৌনে ৮ লাখ বার। পোস্টে কমেন্ট পড়েছে প্রায় একুশ শ।

ভিডিওটি নিয়ে অনুসন্ধানে ফেসবুকে প্রাসঙ্গিক কি–ওয়ার্ড সার্চে বেসরকারি সম্প্রচার মাধ্যম এনটিভির ভেরিফায়েড ফেসবুক পেজে এমন একটি ভিডিও পাওয়া যায়। ২০২৩ সালের ২৪ সেপ্টেম্বর পেজটিতে ভিডিওটি পোস্ট করা হয়। ২ মিনিট ৪৯ সেকেন্ডের ভিডিওটির শুরুতেই শামীম ওসমান বলেন, ‘আমি পুরো পরিবারসহ আল্লাহর ঘর জিয়ারত করতে যাব। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি আল্লাহর ঘরে এবং রাসুল (সা.)–এর রওজা মোবারকে যেতে পারি।’

ক্ষমা চেয়ে শামীম ওসমান বললেন ফিরে আসব কিনা জানি না, ভাইরাল ভিডিওটি পুরোনো। ছবি: এনটিভিভিডিওটির ৪৪ সেকেন্ড সময় থেকে ১ মিনিট ১২ সেকেন্ড সময় পর্যন্ত শামীম ওসমানের বক্তব্যের সঙ্গে সম্প্রতি ভাইরাল ভিডিওটির হুবহু মিল রয়েছে। এ ভিডিওর ব্যাকগ্রাউন্ডের সঙ্গেও ভাইরাল ভিডিওটির মিল রয়েছে। 

সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৩ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানে বাবা–মাসহ পরিবারের সদস্যদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সর্বসাধারণের কাছে ক্ষমা প্রার্থনা করেন শামীম ওসমান। এরপরের দিন ২৪ সেপ্টেম্বর সপরিবারে ওমরাহ করতে যান তিনি। 

অর্থাৎ, শামীম ওসমানের ভাইরাল ভিডিওটি প্রায় এক বছরের পুরোনো। 

ভিডিওটি পুরোনো হলেও ভাইরাল পোস্টের কমেন্টবক্সে অনেকেই এটি সাম্প্রতিক সময়ের ভেবে বিভ্রান্ত হয়ে মন্তব্য করছেন। যেমন, আলী আকবর লিখেছেন, ‘ক্ষমতা থাকতে এ কথা কোথায় ছিল। আজ ক্ষমতা নেই, তাই কথা বলছেন আবার নতুন করে ক্ষমতায় আসার জন্য।’ এমডি ভূঁইয়া লিখেছেন, ‘আপনি বর্তমান সরকারের নিকট আপনাকে সমর্পণ করুন, সরকার আইনানুগ আপনার বিচার করবে।’ আমজাদ বক্স লিখেছেন, ‘দেশে আসবেন না তাহলে ক্ষমা চাওয়ার মানে কি, ক্ষমা পাইতে হলে দেশে আসুন। আদালতে আত্মসমর্পণ করুন, জাতি তখন ক্ষমার চিন্তা করবে।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট