1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পলাতক তিন ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার করলো র‌্যাব - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম

পলাতক তিন ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার করলো র‌্যাব

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পলাতক তিন ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামিকে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এর আগে বুধবার নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রা হলো- মোসাদ্দেক সাদেক আলী (৩২) , মো. জাকারিয়া (৩২) এবং মো. জুলহাস দেওয়ান (৪৫)।

র‌্যাব জানায়, গত ৬ আগস্ট বিকেলে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা বন্দিরা বিদ্রোহ করেন। বিদ্রোহের সময় বন্দিরা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কারারক্ষীরা তাদের নিভৃত করার চেষ্টা করলে বন্দিরা কারারক্ষীদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে বন্দিরা চলমান দাঙ্গা-হাঙ্গামার মধ্যে দক্ষিণ অংশের পেরিমিটার ওয়াল ভেঙ্গে গর্ত করতে থাকলে তা প্রতিহত করা হয়। এ প্রতিহতকালীন সময়ে অন্য দিকে কারা অভ্যন্তরের বৈদ্যুতিক খুঁটি উপরে ফেলে মই বানিয়ে পশ্চিম দিকের দেওয়াল টপকে ২০৩ জন বন্দি পালিয়ে এবং বুলেট ইনজুরিতে ৬ জন বন্দি মারা যান।

গ্রেফতারকৃত আসামী মো. জুলহাস দেওয়ানের বিরুদ্ধে হত্যা মামলাসহ ৫ টি মামলা চলমান রয়েছে।

তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং পলাতক সকল আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট