1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ১ মাস পূর্ণ হওয়ায় মোমবাতি প্রজ্বালন - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ১ মাস পূর্ণ হওয়ায় মোমবাতি প্রজ্বালন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদের স্মরণে ও জুলাই-২৪ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ১ মাস পূর্ণ হওয়ায় ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার পক্ষ থেকে বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করা হয়েছে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাবেক সাধারন সম্পাদক ফয়সাল আহম্মেদ রাতুল, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সংগঠক আদ্রি মাহি, তাহসান ইসলাম, সিফা প্রমুখ।

এসময় বাংলাদেশের জাতীয় সংগীতকে স্বাধীনতার অস্তিত্বের পরিপন্থি আখ্যা দিয়ে তা পরিবর্তনের দাবি জানিয়েছে তার তীব্র নিন্দা জানায় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ। তারা বলেন, ৩০ লক্ষ মানুষের প্রাণের চেতনা ধারণ করে এই জাতীয় সংগীত। অভিলম্বে জামাত ইসলামীর সাবেক আমির গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আযমীসহ যারা জাতীয় সংগীত নিয়ে উস্কানিমূলক বক্তব্য ধারণ করে তাদের সকলের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানান তারা।

জুলাই-২৪ এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সকল ছাত্র হত্যার দ্রুত বিচার, নিহত ও আহতদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় উদ্যোগে সকল পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট