1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় মাদরাসার অধ্যক্ষকে অপহরণের পর রাতভর নির্যাতন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

ফতুল্লায় মাদরাসার অধ্যক্ষকে অপহরণের পর রাতভর নির্যাতন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম ওলী উল্লাকে জোরপূর্বক অপহরণের পর রাতভর নির্যাতন করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধারের পর গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে রোববার রাত ৭টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলা থেকে অটোরিকশায় করে তাকে অপহরণ করে বক্তাবলী এলাকায় নিয়ে যায় দুর্বৃত্তরা। সেখানে প্রথমে ধর্মগঞ্জ ঘাটের সামনে সিপাইপাড়া আসিফের খালার বাড়িতে নিয়ে বেদম মারধর করে জোরপূর্বক রিজাইন লেটার নেয়। পরবর্তীতে বক্তাবলী মাদ্রাসায় এনে সারা রাত নির্যাতন চালানোর অভিযোগ করেন তার পরিবার। একই সময়ে তারা ওলীউল্লাহর ছেলে আবদুল্লাহ আল ফুয়াদকে বেদম মারধর করে। এ ব্যাপারে ফতুল্লা থানায় মোখতার হোসেনকে প্রধান আসামি করে ১৩জনের বিরুদ্ধে মামলার জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করেন অধ্যক্ষ ওলী উল্লাহর ছেলে আবদুল্লাহ আল মাহফুজ।

অধ্যক্ষ ওলী উল্লাহ পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, নারায়ণগঞ্জ সদর উপজেলা কার্যালয়ে রোববার বিকেলে ওলী উল্লাকে ডেকে নেন নারায়ণগঞ্জ সদর ইউএনও। সেখান ওলী উল্লাহকে পদত্যাগ করার জন্য চাপ প্রয়োগ করা হয়। তিনি এতে রাজি হননি। পরবর্তীতে ইউএনও তার কার্যালয় থেকে চলে যান। এর কিছুক্ষণ পরই মাগরিবের নামাজ পড়তে উপজেলা কার্যালয়ের মসজিদে যান অধ্যক্ষ ওলী উল্লাহ। নামাজ পড়ে বের হওয়ার পরপরই তানভীর, এমরান, রাতুল, ইমন, মিলন রায়হান, আসিফসহ কয়েকজনের নেতৃত্বে ওলী উল্লাহকে অপহরণ করে জোরপূর্বক একটি অটোরিকশায় তোলেন।

এ সময় তার সাথে ছেলে ফুয়াদকেও অটোরিকশায় তুলে ধর্মগঞ্জ ঘাটে আসিফের খালার বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে ওলী উল্লাহর ওপর চলে অমানুষিক নির্যাতন। পরে তাকে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেয় তারা। সেখান থেকে দুর্বৃত্তরা ওলীউল্লাহ ও তার ছেলেকে বক্তাবলী মাদ্রাসায় নিয়ে কয়েক দফা নির্যাতন চালায়। সেখানে নির্যাতনের কারণে তিনি অজ্ঞান হয়ে পড়েন। দুর্বৃত্তরা সেখানে আরেকটি অঙ্গীকারনামায় জোরপূর্বক স্বাক্ষর নেয়ার চেষ্টা চালায়।
ফতুল্লা থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়, বক্তাবলী মাদ্রাসার অধ্যক্ষ পদ দখলের জন্য দীর্ঘদিন চলে চেষ্টা চালিয়ে আসছেন মুফতি মোখতার হোসাইন। তার নির্দেশ ও সহযোগিতায় আসামি তানভীরসহ অন্যরা অধ্যক্ষ ওলী উল্লাহকে সদর উপজেলা থেকে অপহরণ করে নিয়ে অমানুষিক নির্যাতন চলিয়ে জোরপূর্বক পদত্যাগপত্রে স্বাক্ষর নেয়। এর আগেও একাধিকবার ওলী উল্লাহ তার প্রতি এ ধরনের ঘটনা ঘটার আশঙ্কা করে বৃহস্পতিবার সদর ইউএনওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট