1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সাবেক ডিএমপি কমিশনারের বিরুদ্ধে এড. বারীর মানহানির মামলা - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক তানভীর হোসেনের মা অসুস্থ, সুস্থতার জন্য দোয়া কামনা চাষাড়া বোমা হামলা: ২৫ বছরেও শুকায়নি স্বজনহারাদের অশ্রু বন্দর ট্রাজেডি: নিহত মা-বাবা-ছেলের একসঙ্গে দাফন ‘দক্ষ ব্যাক্তিকে’ এনডিএ চেয়ারম্যান বানানোর দাবি জামায়াত নেতা জব্বারের ফতুল্লায় অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২ সোনারগাঁয়ে হুমকির কারনে নিরাপত্তাহীনতায় বাড়ী ছাড়া গণধর্ষণের শিকার পরিবার! সিদ্ধিরগঞ্জে সেনা কর্মকর্তার মোবাইল ছিনতাইয়ের চেষ্টা, হাতেনাতে আটক যুবক নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার আড়াইহাজারে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

সাবেক ডিএমপি কমিশনারের বিরুদ্ধে এড. বারীর মানহানির মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ডিএমপির সাবেক কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন এডভোকেট আব্দুল বারী ভূইয়া। সোমবার (২ সেপ্টেম্বর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে এ মামলা দায়ের করেন তিনি।

এ ব্যাপারে এড. আব্দুল বারী ভূইয়া জানান, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া সম্পর্কে মানহানিকর মন্তব্য করার দায়ে আজ বাদী হয়ে ডিএমপির সাবেক কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছি।

তিনি আরও জানান, ২০২২ সালের মার্চ মাসে রাজারবাগ পুলিশ লাইন্সে ওই সাবেক কর্মকর্তা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে ধৃষ্টতাপূর্ণ ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন। সেই কারণে সাবেক ডিএমপির কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের বিরুদ্ধে মানহানীর মামলা করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৬ মার্চ ঢাকার রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এক অনুষ্ঠানে ডিএমপির সাবেক কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছিলেন, ‘একটি পার্টির খুব সিনিয়র এক নেতা বলা শুরু করেছেন, তাদের নেত্রী নাকি এক নম্বর মুক্তিযোদ্ধা। এর চেয়ে হাস্যকর…। যাকে তার স্বামী পরিত্যক্ত করে বলেছিলেন, পাকিস্তানের ওখানে কী করছ…। আর এখন সে নাকি বড় মুক্তিযোদ্ধা। আর না বলি।’

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট