1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে ইউপি চেয়ারম্যানের মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

নারায়ণগঞ্জে ইউপি চেয়ারম্যানের মামলা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২২৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চারবারের নির্বাচিত চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে কয়েক হাজার এলাকাবাসী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

বুধবার (২৯ আগস্ট) নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, একটি মহল গভীরভাবে ষড়যন্ত্র শুরু করেছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলায় চেয়ারম্যান সেন্টুকে জড়ানো হয়েছে। দীর্ঘ সময় ধরে তিনি এই ইউনিয়নের চেয়ারম্যান হয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। দলমত নির্বিশেষে জনগণের কল্যাণে কাজ করেছেন। কুতুবপুর ইউনিয়ন একসময় খুন, ডাকাতি, চাঁদাবাজি, ধর্ষণসহ নানা অপরাধের অভয়ারণ্য ছিল। চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে মনিরুল আলম সেন্টু দায়িত্ব নেয়ার মধ্য দিয়ে তার সাহসী নেতৃত্বেই শান্ত হয়েছে কুতুবপুর এবং ধ্বংস হয়েছে ত্রাসের রাজত্ব। সেই থেকে তিনি শান্তিপ্রিয় বৃহৎ জনগোষ্ঠীর সাধারণ মানুষের আস্থা, বিশ্বাস ও ভালোবাসার ঠিকানা। তাই সাধারণ মানুষ মনে করে, চেয়ারম্যান সেন্টুর নেতৃত্বেই কুতুবপুর সবচেয়ে নিরাপদ।

তারা আরো বলে, কুতুবপুরবাসীর কাছ থেকে দূরে সরিয়ে রাখতে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার তিনটি মামলায় তাকে আসামি করা হয়েছে। অবিলম্বে এই সকল মামলা থেকে আমরা সেন্টু চেয়ারম্যানের নাম প্রত্যাহারের দাবি জানাচ্ছি। গায়েবি মামলা দিয়ে সেন্টু চেয়ারম্যানসহ নিরপরাধী ব্যক্তিদেরকে হয়রানি করতে চায়, তারা মূলত এই অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায়।

শিক্ষার্থীদের দাবি, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতন হলে সেন্টু প্রকাশ্যে ছাত্রদের পাশে দাঁড়ান। আন্দোলনে নিহত ও আহত ছাত্র-জনতার খোঁজ খবর নেন, নিহতের পরিবারকে সমবেদনা জানান এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করেন। তাছাড়া পুলিশ কর্ম বিরতিতে যাওয়ার পরে যে সকল শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ, বিভিন্ন দেয়ালে আলপনা আর্টের কাজ করেন তাদের খাবারের ব্যবস্থা করেন এবং আর্ট করার জন্য রঙ কিনে দেন তিনি।

মানববন্ধন কর্মসূচি শেষে মামলা থেকে সেন্টু চেয়ারম্যানের নাম প্রত্যাহারের দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট