1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলা - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

বন্দরে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানায় মামলা হয়েছে। সোমবার রাতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে মামলাটি করেছেন বরিশালের ৮৫১ জিয়া সড়ক এলাকার আবদুল বারেক মোল্লার ছেলে মো. নূরুল ইসলাম মোল্লা।

মামলার আরজিতে বন্দরের মদনপুর কলাবাড়ি এলাকায় তার বর্তমান ঠিকানা বলে উল্লেখ করেন।

মামলার বাদী নূরুল ইসলাম মোল্লা জানান, এবিএম খায়রুল বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকাকালীন সরকারের কর্তাব্যক্তিদের সঙ্গে ষড়যন্ত্র করে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের পক্ষে কার্টিং ভোট প্রদান করেন। চার-তিনে মেজরিটি হয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিদের সংখ্যাগরিষ্ঠতায় তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় হয়। এই সংক্ষিপ্ত রায়ের ওপর ভিত্তি করে সরকার তড়িঘড়ি করে সংবিধান সংশোধন করে সংবিধান থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন। বিষয়টি অবগত হয়ে সাবেক প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

এ ব্যাপারে বন্দর থানার ওসি জানান, নূরুল ইসলাম মোল্লা নামে জনৈক ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের বিষয়ে স্বতঃস্ফূর্ত হয়ে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এবিএম খায়রুল হকের নামে মামলা করেছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট