1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ত্তদের হামলা লুটপাট ভাংচুর-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বর্জ্যের স্তূপে স্বপ্নের খোঁজ, জীবনযুদ্ধে অদম্য রোজিনা ১২ মাসই পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক! বন্দরে ছিনতাইয়ের তদন্তে গিয়ে হামলার শিকার ২ পুলিশ, অস্ত্র নিয়ে পালায় দুর্বৃত্তরা

দিনাজপুরে সাংবাদিকের বাড়িতে দুর্ত্তদের হামলা লুটপাট ভাংচুর-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ২৮৭ বার পড়া হয়েছে

মােঃ জাহিদ হোসেনঃ দিনাজপুর নিমনগর শেখপুরা লাইনপাড় এলাকায় জাহিদ হোসেনর বাড়িতে বিদায়ী আওয়ামীলীগ সরকারের পেটুয়া বাহিনী সংবদ্ধ হয়ে হামলা, মারধর, লুটপাট, ভাংচুর করেছে।
হামলাকারীরা একই এলাকার বাসিন্দা। ভুক্তভোগী পরিবারের মোঃ জাহিদ হোসেন জানান, গত ৫ আগষ্ট ২০২৪ সোমবার বিকাল আনুমানিক সাড়ে ৫টায় আসে বাড়ির সামনে দুইটি সিসি ক্যামেরা রাউটার অনু ভাংচুর করে অতর্কিতভাবে হামলা চালায় ।
তারা, বাড়ীতে প্রবেশ করে বাড়ীর যাবতীয় জিনিসপত্র ভাংচুর করে। রাইস কুকার, প্রেসার কুকার, কম্পিউটার হার্ডডিক্স ল্যাপটপ , একটি সাউন্ড বক্স, ৪টি মোবাইল সেট ও নগদ ৩০ হাজার টাকা লুটপাট করে নিয়ে যায় এবং তার ভাই মোঃ শাহীন আলম এর পুকুরের সীমানা খুঁটি ভাংচুর ও পুকুর থেকে ২ লক্ষ টাকার মাছ , ধরে নিয়ে যায় তারা।

তিনি আরো জানান, আওয়ামীলীগ সরকার পতনের পর দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকায়, ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন রেলঘুন্টি শাপলা যুব ও ক্রীড়া সংঘের সদস্য মোঃ আকবর আলীর পুত্র মোঃ শাহীন, মোঃ সাইফুল ইসলাম গুড্ডু, মোঃ জাবেদ, হিরুর পুত্র মোঃ ফারুক, মৃত আব্দুস সাত্তাতেরর পুত্র মোঃ জাকির, মোঃ হারুন, মৃত শুকুর আলীর পুত্র মোঃ রাসেল, মোঃ রহিম ওরফে মিঠা বাবাজীর পুত্র মোঃ মিলন মৃত দ্বারাজ মিয়ার পুত্র মোঃ রফিকুল ইসলাম রবি, আনোয়ারের পুত্র মোঃ আল-আমিন, লাল মিয়ার পুত্র জিল্লুর, দুলালীর পুত্র মোঃ আলিফ অচেনা দুবৃত্তদের সাথে নিয়ে এই ঘটনাটি ঘটিয়েছে। তারা হামলা করে, লুটপাট করে ধ্বংসযজ্ঞ চালায়।

এ বিষয়ে গত ১০ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্রনেতা মোঃ শাকিল ও শুভসহ ছাত্র সদস্য প্রায় ২০ জনের একটি টিম ঘটনাস্থলে পরিদর্শনসহ দুবৃত্তদের মাছ ধরতে নিষেধ করেন। এ ব্যাপারে দিনাজপুর সদর সেনা ক্যাম্পে মেজর বরাবর চারজন দুবৃত্তের ছবি ও ঘটনাস্থলে ধ্বংসযজ্ঞের ছবিসহ একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট