1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না.গঞ্জে জাকির খান মুক্তি পরিষদের অবস্থান কর্মসূচি পালন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

না.গঞ্জে জাকির খান মুক্তি পরিষদের অবস্থান কর্মসূচি পালন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতাকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচার দাবিতে অবস্থান কর্মসূচি করেছে জাকির খান মুক্তি পরিষদ। বুধবার (১৪ আগষ্ট) বিকালে শহরের ২নং রেলগেটস্থ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির সাবেক কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।। কেন্দ্র ঘোষিত দুই দিনের অবস্থান কর্মসূচির মধ্যে এটি ছিলো তাদের প্রথম দিনের কর্মসূচি।

অনুষ্ঠানে বক্তারা কড়া হুঁশিয়ার দিয়ে বলেন, তারুণ্যের অহংকার ও আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশ আজ (গতকাল) ১৪ই আগষ্ট ও আগামীকাল (আজ) ১৫ই আগষ্ট ইউনিয়ন থেকে শুরু করে সকল নেতাকর্মীদের সৈরাচার শেখ হাসিনার আওয়ামী লীগসহ সকল যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা ১৫ই আগষ্টকে কেন্দ্র করে যদি কোন ধরনের নৈরাজ্য করার চেষ্টা করে, তাহলে রাজপথ থেকে তার দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। আমরা আজ (গতকাল) সকাল ৬টা থেকে আগামীকাল (আজ) বিভিন্ন পয়েন্টে জাকির খানের নেতাকর্মীরা পাহারা হিসেবে থাকবে। জনগণের যানমাল নিরাপত্তার জন্য জাকির খানের নেতাকর্মীরা রাজপথে আছে এবং থাকবে।

জাকির খান মুক্তি পরিষদের আহ্বায়ক সলিমুল্লাহ্ করিম সেলিমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ১নং যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক মির্জা খোকেন, মো: শাহজাহান, মো: নাসির, মো: সেন্টু, সদস্য মো: মহিউদ্দিন, মো: আহম্মদ হোসেন, সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিংকন খান, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক এইচএম হোসেন, জাকির খান মুক্তি পরিষদ নেতা আমিনুল ইসলাম, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক শ্রী ঋষিকেশ মন্ডল মিঠু, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি পারভেজ মল্লিক, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুন্সী মোহাম্মদ শাহজালাল, ফতুল্লা থানা মৎস্যজীবী দলের সভাপতি সলিমুল্লাহ্ হৃদয়, সাধারণ সম্পাদক জুনায়েদ শুভ, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব হাসান রাজ প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট