1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লা পিলকুনিতে বিএনপি-জাপার হামলা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

ফতুল্লা পিলকুনিতে বিএনপি-জাপার হামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লা পিলকুনি এলাকায় বিএনপি-জাতীয় পার্টির সন্ত্রাসীদের নারকীয় তান্ডবে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রায়হান(২৫)। পূর্ব শত্রুতার জের ধরে এই হামলার ঘটনা ঘটে। এদিকে ৫ এবং ৬ আগস্টের ধারাবাহিক সন্ত্রাসী হামলার পর পুরো পিলকুনি জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। ৫ আগস্ট থেকে পিলকুনি এলাকায় বিএনপি-জাতীয় পার্টির সন্ত্রাসীদের ধারাবাহিক হামলা অব্যাহত রয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেছে পিলকুনির বাসিন্দারা। 

সূত্র জানায়, ৫ আগস্ট ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে আওয়ামীলীগ সরকারের পতনের পর পিলকুনি এলাকায় তান্ডব শুরু করে বিএনপি-জাতীয় পার্টির সন্ত্রাসীরা। জাতীয় পার্টির নেতা ইকবাল মোল্লা, বিএনপি নেতা তাহের মোল্লার নেতৃত্বে এসব হামলার ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরেও বিএনপি-জাতীয় পার্টির সন্ত্রাসীরা হামলা চালিয়ে বেশ কিছু নিরিহ মানুষকে হত্যার চেষ্টা এবং বসতবাড়ীতে হামলা, লুটপাট করেছে। হামলার শিকার শাকিল জানায়, আমরা কেউ কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না, পূর্ব শত্রুতার জের ধরে জাতীয় পার্টি সদর উপজেলার সাধারণ সম্পাদক ইকবাল মোল্লা, ইউনিয়ন বিএনপির নেতা তাহের মোল্লা, থানা বিএনপির সাবেক সদস্য সচিব পান্না মোল্লার ক্যাডার ভাগ্নে সাইফুল, শ্যালক বাবু,ইয়াকুব মোল্লা,সিফাত মোল্লা, উজ্জল,শাকিল,কবির,মিনহাজ,হাফিজুর, বক্করসহ অজ্ঞাত ১০/১২জন মিলে পিলকুনি হিন্দুপাড়া এলাকায় আমাদের উপর হামলা চালায়। এসময় ইলেক্ট্রনিক মিস্ত্রী রায়হান, নাদিম, আলী হাসান শুভ আহত হয়। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র নিয়ে আমাদের উপর হামলা করে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে রায়হানের অবস্থা গুরুতর। 

এদিকে, হামলার পর কবির নামের নামে এক সন্ত্রাসী  আহতদের পরিবারকে হুমকী দিয়ে আসছে। এরপর থেকে আহতদের পরিবার আত্মগোপনে চলে যায়। এব্যাপারে সেনাবাহিনীর সদস্যদের হস্তক্ষেপ কামনা করেছে পিলকুনি এলাকার বাসিন্দারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট