1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

নারায়ণগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় শিপন মিয়া নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩ আগস্ট) দুপুরে হাজীগঞ্জ কেল্লার ভেতর থেকে যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত যুবক বন্দর উপজেলার অলিম্পিয়া এলাকার আব্দুল হানিফ মিয়ার ছেলে। পেশায় তিনি একজন গার্মেন্টস শ্রমিক।
নিহতের মা শিল্পী বেগম জানান, রাতে মোবাইল ফোনে কল পেয়ে বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। দুপুরে স্থানীয়রা মরদেহ দেখে পরিবারকে জানালে তারা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল রহিম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

ওই যুবক মাদক সেবন ও বিক্রি করতো। ধারণা করা হচ্ছে বন্ধুদের সঙ্গে মাদক ব্যবসার দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট