1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি আল আমিনের কাণ্ডকে ‘প্যান্টের ওপর জাইঙ্গা পড়া’র সাথে তুলনা করলেন জুলকারনাইন ফতুল্লাকে ‘চাঁদাবাজ মুক্ত’ এলাকা ঘোষনা করলেন যুবদল নেতা শামীম ওসমান ও অয়ন ওসমানসহ ১২ জনকে ট্রাইব্যুনালে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ৫০ লাখ টাকার চাঁদা : নৈতিক অবক্ষয় নাকি সুবিধাবাদী রাজনীতি ? নারায়ণগঞ্জ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট জনপ্রিয় ওয়ায়েজ হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন নারায়ণগঞ্জের মানুষের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ-এড.সাখাওয়াত এমপি কালামের সাথে ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ যানজট নিরসনে এবার রাস্তায় নামলেন এমপি মান্নান আড়াইহাজারবাসীকে কৃতজ্ঞতা জানালেন এমপি আজাদ

নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, গায়েবানা জানাজা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ২৩৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
কোটা সংস্কার ও আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরের বঙ্গন্ধু সড়কের ২নং রেল গেট, চাষাড়া মোড় ও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুরি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। এতে সড়কগুলোতে চলাচলরত যানবাহন আটকে পড়ায় দুর্ভোগে পড়েন যাত্রী ও স্থানীয়রা।

নারায়ণগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বুধবার সকাল সাড়ে ১১টায় নগরীর চাষাঢ়া প্রেসক্লাবে সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সড়ক অবরোধ সৃষ্টি করে কয়েক শতাধিক শিক্ষার্থী। এরপর ২নম্বর রেলগেট এলাকায় জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে রেল লাইনের ওপর বসে পড়েন শিক্ষার্থীরা। পরে চাষাড়া মোড় যান চলাচল বন্ধ করে দিয়ে সেখানে অবস্থান নেন।

আন্দোলকারীদের আরেকটি অংশ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুরি এলাকায় সড়ক অবরোধ করে রাখে। দুপুর ২টা পেড়িয়ে গেলেও অবরোধ ছাড়েনি আন্দোলনকারীরা। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ থাকার কথা জানান কোটাবিরোধী আন্দোলনকারীরা।

নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থী ফারহানা মানিক মুনা বলেন, ‘আমরা শিক্ষার্থীরা সড়ক বন্ধ করেছি ৷ আমরা এই সরকারকে সকল দিক দিয়ে অবরোধ করতে চাই ৷ যৌক্তিকভাবে কোটা সংস্কার না করা পর্যন্ত আমরা সড়কে থাকবো ৷’

আরেক শিক্ষার্থী মেহেরুন নেছা বলেন, ‘আমরা ন্যায্য দাবিতে রাজপথে নেমেছি ৷ আমাদের ওপর হামলা করে দমানো যাবে না ৷ আমরা সারাদেশে ছাত্রলীগের হামলার প্রতিবাদে সড়ক ও রেলপথ অবরোধ করেছি ৷ আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না ৷’

ব্র্যাকের শিক্ষার্থী তাইরান আবাবিল রোজা বলেন, ‘আমাদের আন্দোলনে বিভিন্ন জায়গায় হামলা হয়েছে ৷ অনেকের প্রাণ গেছে। এ আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেবো না। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নেবার আহ্বান জানাই সকলকে।’

এসময় আন্দোলনকারীরা বিক্ষোভ করে স্লোগান দেন, ‘আমরা নই রাজাকার, তুই বেটা স্বৈরাচার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, কোটা সংস্কার ও আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে তারা আরও নানা ধরনের বিভিন্ন স্লোগান দেন।

এদিকে কোটা আন্দোলনে নিহতদের স্মরণে চাষাড়ায় সড়কের মধ্যে যোহরের নামাজসহ গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে আন্দোলনকারীদের সাথে অংশ নেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট