1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
খাবার নিতে অনিয়ম-ধস্তাধস্তি, নারী-শিশুসহ আহত প্রায় অর্ধশতাধিক - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু

খাবার নিতে অনিয়ম-ধস্তাধস্তি, নারী-শিশুসহ আহত প্রায় অর্ধশতাধিক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নবীগঞ্জে একটি অনুষ্ঠানে খাবার নিতে বিশৃঙ্খলার সম্মুখীন হয়ে প্রায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) বন্দর উপজেলার নবীগঞ্জে ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রাঙ্গনে এ ঘটনা ঘটেছে।

জানা যায়, বৃহস্পতিবার এমপি সেলিম ওসমানের কৃষিফার্মে উৎপাদিত গরু বিক্রি থেকে উপার্জিত টাকা অনুদান দিয়ে, নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার এতিম খানার চারতলা বিশিষ্ট ভবনের উদ্বোধন করা হয়। সেই সাথে নাসিম ওসমান গোল্ড এওয়ার্ড ক্বিরাত প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ করা হয়। এদিন নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি সেলিম ওসমান। অনুষ্ঠান শেষে এমপি সেলিম ওসমান সেই স্থান ত্যাগ করার পর খাবার বিতরণ কার্যক্রম শুরু হয়।

উপস্থিত প্রত্যক্ষদর্শী ও উপস্থিত গণমাধ্যম কর্মীরা জানায়, এমপি সেলিম ওসমান থাকা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক ছিলো। তিনি চলে যাওয়ার পর পরিস্থিতি অনেকটা খারাপ হয়ে যায়। খাবার দেয়ার সময় যারা ভলান্টিয়ারের কাজ করেছে তারা সবাই নিয়মের বাহিরে গিয়ে দায়িত্ব পালন করেছে। অনেক অসহায় ও গরীবের ভাগ্য খাবার জুটেনি। কিন্তু যারা ভলান্টিয়ার ছিলো ও তাদের পরিচিত ছিলো। তাদের একজন ৫ জনের খাবার নিয়েছে। দেয়াল টপকে মাদ্রাসার ভেতর থেকে পূর্বে খাবার নেয়া মানুষ পুনরায় খাবার নিয়েছে। ভলান্টিয়ার ও তাদের লোক জনের সমন্বয়ে কার্টুন ভর্তি খাবার নিয়ে যেতে দেখা গেছে। গেইটের সামনে এক ৮৫-৯০ বয়সের বৃদ্ধা নারী পড়ে থাকতে দেখা যায়। তাঁর সারা গায়ে খাবার পরে যায়, বয়স বেশী হওয়ায় ওই বৃদ্ধা নারী চিৎকার করতে পারে না। উপস্থিত পুলিশ সদস্যরা ওই বৃদ্ধাকে হেফাযত করতে গেলে, পুলিশকে উপেক্ষা করে ধাক্কা দিয়ে ভলান্টিয়ারের কাছে খাবার নিতে যায়। ঘটনাস্থলে একাধিক মাদ্রাসার কিশোরী, নারী ও বৃদ্ধ অসুস্থ হয়ে হাসপাতালে নিতে দেখা গেছে।

তবে ঘটনাস্থলে যাওয়া পুলিশ কর্মকর্তা এসআই বিল্লাল হোসেন বলেন, নবীগঞ্জে এমপি সাহেবের একটি প্রোগ্রাম হয়েছিল। অনুষ্ঠানে শেষে এমপি সাহেব চলে যাওয়ার পর খাবার বিতরণে সময় দেখা যায়, খাবারের তুলনায় স্থানীয়দের ভিড় হয়েছিল বেশি। কতক্ষণ পর মাইকিং করে জানানো হয়, উপস্থিত জনতার তুলনায় খাবার পর্যাপ্ত পরিমাণে নেই, তাই আপনারা অনুগ্রহ করে বাড়িতে চলে যান। এসময় সাধারণ মানুষদের কোন সমস্যা হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট