1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে অটোরিক্সার ধাক্কায় শিশু নিহত - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

সিদ্ধিরগঞ্জে অটোরিক্সার ধাক্কায় শিশু নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জে অটোরিকশার ধাক্কায় আশরাফুল ইসলাম (৭) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (১০ জুলাই) সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া মার্কেটের সামনে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় শিশু আশরাফুলকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আশরাফুল ইসলাম নোয়াখালী সদরের উত্তর নোয়ান্নর গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে। পরিবারের সঙ্গে সিদ্ধিরগঞ্জের আদমজী সোনামিয়া মার্কেট এলাকায় ভাড়া থাকতেন। স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র ছিল সে।

বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আবু বকর সিদ্দিক জানান, সকালে দুর্ঘটনাটি ঘটে। ঢাকা মেডিকেলে হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিহতের স্বজনরা জানান, সকালের দিকে বাসার সামনে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশা এসে আশরাফুলকে ধাক্কা দেয়। পরে তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট