1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ব্রহ্মপুত্র নদে মিলল মরদেহ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব

ব্রহ্মপুত্র নদে মিলল মরদেহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাতপরিচয় (৪৬) একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১০ জুলাই) দুপুরে বন্দর উপজেলার লাঙ্গলবন্দ শ্যামপুর আড্ডা এলাকায় ওই মরদেহ পাওয়া যায়।

বন্দর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, নিহত ব্যক্তির নিম্নাঙ্গ অনাবৃত ছিল। গায়ে ছিল ডোরাকাটা গেঞ্জি।

ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এরপর এখানে মরদেহ ফেলে গেছে।
পরে কলাগাছিয়া নৌ-পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনাস্থলে যাওয়া কামতাল তদন্ত কেন্দ্রের পরিদর্শক (ইনচার্জ) সাব্বির আহমেদ বলেন, দুপুরে শ্যামপুর আড্ডা রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে কয়েকজন পথচারী গন্ধ পান।

পরে নদের কিনারায় পানিতে লাশটি ভেসে থাকতে দেখেন তারা। এরপর পুলিশে খবর দেওয়া হয়। নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অন্য কোথাও হত্যা করার পর মরদেহ এখানে ফেলে গেছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট