1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
৩০০ শয্যা হাসপাতালের ৬০ বস্তা সরঞ্জাম পুড়িয়ে দেওয়া হলো - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু

৩০০ শয্যা হাসপাতালের ৬০ বস্তা সরঞ্জাম পুড়িয়ে দেওয়া হলো

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের ৬০ বস্তা বর্জ্য পুড়িয়ে ফেলা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১ টায় হাসপাতালের পিছনের অংশ এই বর্জ্য পুড়িয়ে ফেলার কার্যক্রম শুরু হয়।

এ কার্যক্রমে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের তত্ত্বাবধানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক কর্মকর্তা আবুল বাসারসহ আরও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

কার্যক্রম বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল বাসার বলেন, এটা আমাদের কার্যক্রমের একটি অংশ। স্বাস্থ্য বিভাগের অনুমতি নিয়েই আমরা এই কার্যক্রম করছি। করণাকালীন সময়সহ আর কিছু ওয়েস্টেজ মাল যেমন, রোগীদের মশারী, বেডশিট, মেট্রেস, পোশাক, কিছু মেয়াদ উত্তীর্ণ ঔষুধ, ঔষুদের খালি খোসা সহ আরও কিছু বর্জ্য পুড়িয়ে ফেলা হয়েছে। এখানে আগুন যাতে না ছড়ায় এবং নিয়ন্ত্রণে থাকে তাই হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট আমাদের সাথে কাজ করছে। এখানে প্রায় ৫০-৬০ বস্তা মালামাল পুড়িয়ে ফেলা হয়েছে।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ারম্যান সাইফুল বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের এই কার্যক্রম বিষয় জানিয়েছেন। আমর আসার পরই এই কার্যক্রম শুরু হয়েছে। আমরা হাসপাতালের একটু সুরক্ষিত অংশে বর্জ্যগুলো পুড়িয়ে ফেলছি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট