1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সাঁতরে নদী পার হতে গিয়ে লাশ হলো স্কুলছাত্র - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

সাঁতরে নদী পার হতে গিয়ে লাশ হলো স্কুলছাত্র

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নদীতে সাঁতার কাটতে নেমে প্রাণ হারানো এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের রায়পুরা গ্রামে এ ঘটনায় ঘটে।

মৃত শিশুটি হলো ওই গ্রামের উজ্জলের ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, শম্ভুপুরা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র আবির।

স্কুলে মধ্যাহ্ন বিরতির সময় তার সহপাঠীদের সঙ্গে টিফিনের জন্যে বাড়িতে যাওয়ার সময় সাঁতার কেটে নদী পার হবে বলে নদীতে নামে আবির। সাঁতারের এক সময়ে নদীর মাঝখানে গেলে পানির স্রোতে তলিয়ে যায় সে।
পরে বাড়িতে খবর দিলে পানিতে জাল ফেলে খোঁজতে থাকে। কোনো সন্ধান না পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের ডুবরি কর্মীরা অনেক চেষ্টার পরে বিকেল ৪টায় মরদেহ উদ্ধার করে।
এদিকে মরদেহ উদ্ধারের পর থেকে তার পরিবারসহ আত্মীয় স্বজনদের মাঝে শোকের মাতম চলছে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট