1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুরে ডিজিটাল জনশুমারি ও গৃহ গণনা রিপোর্ট প্রকাশনার মোড়ক উন্মোচন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা ফতুল্লায় ঝুট নামানোক কেন্দ্র করে বিসিকে উত্তেজনা! পুলিশের হস্তক্ষেপে শান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ইসলামী যুব আন্দোলন সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার ত্বকী হত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত নারী আইনজীবিকে হেনস্থা করলেন টিপু! হকার উচ্ছেদেও কমছে না শহরের যানজট? শহরে যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩ মাদকের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি

দিনাজপুরে ডিজিটাল জনশুমারি ও গৃহ গণনা রিপোর্ট প্রকাশনার মোড়ক উন্মোচন-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ দিনাজপুরে এই প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণননা-২০২২ এর জেলা রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠান এবং প্রকাশনা পুস্তকের মোড়ক উন্মোচন করেছেন প্রধান অতিথি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগেরর অতিরিক্ত সচিব ড. মোঃ মইনুল হক আনছারী।
দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনাজপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এবং দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা উপলক্ষ্যে জেলা রিপোর্ট প্রকাশনার মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পরিসংখ্যান রংপুর বিভাগের বিভাগীয় যুগ্ম পরিচালক মোঃ শফিকুল ইসলাম। প্রোজেক্টরের মাধ্যমে তথ্যভিত্তিক জেলা রিপোর্ট উপস্থাপনা করেন দিনাজপুর জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক ইমরান হোসেন প্রধান। দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর-এ-আলম এর সঞ্চালনায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন দিনাজপুর ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক মোঃ আলমগীর হায়দার, জেলা পরিবার পরিকল্পনা দপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ দপ্তরের উপ-পরিচালক ড. আশিকা আকবর তৃষা, সাংবাদিক কাশী কুমার দাসসহ বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ। প্রধান অতিথি’র বক্তব্যে অতিরিক্ত সচিব ড. মোঃ মইনুল হক আনসারী বলেন, জনসংখ্যাকে আমরা জনসম্পদ হিসেবে গড়ে তুলতে চাই। জনশুমারি ও গৃহগণনা-২০২২ দেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল শুমারি। এটি ডিজিটাল শুমারি হলেও এক্ষেত্রে প্রচলিত জনশুমারির সকল মৌলিক উদ্দেশ্য ও বৈশিষ্ট অক্ষুন্ন রাখা হয়েছে। দিনাজপুর জেলা শুমারিতে সংগৃহীত তথ্য-উপাত্ত প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ পূর্বক বিভিন্ন বিষয়ভিত্তিক সেকশনের মাধ্যমে উপস্থানা করা হয়েছে। দিনাজপু জেলা রিপোর্ট প্রস্তুত ও প্রকাশের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট