1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁ সাব রেজিস্ট্রি দলিল লেখক সমিতির কমিটি স্থগিত চেয়ে মামলা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

সোনারগাঁ সাব রেজিস্ট্রি দলিল লেখক সমিতির কমিটি স্থগিত চেয়ে মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ সাব রেজিস্ট্রি দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার সমিতির কমিটি স্থগিতসহ ছয়টি আদেশ চেয়ে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

সামসুজ্জামান রনি বাদি হয়ে মঙ্গলবার নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী জজ সোনারগাঁ আদালতে এ মামলা দায়ের করেন।

মামলায় বর্তমান কমিটির সভাপতি হাজী খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক শহীদ সরকার, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা, নারায়ণগঞ্জ জেলা রেজিস্টার ও সোনারগাঁ উপজেলা সাব রেজিস্টারসহ ৩৫ জনকে বিবাদী করা হয়।

মামলার বাদি সামসুজ্জামান রনি জানান, সোনারগাঁ সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলের মতামতের ভিত্তিতে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়।

উপদেষ্টা কমিটি গত জানুয়ারি মাসে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করেন। তফসিল ঘোষণার পর দুটি প্যানেল নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে।
পরবর্তীতে ২৮ জানুয়ারি একটি নোটিশে নির্বাচনের ফরম বিক্রি স্থগিত ঘোষণা করা হয়। গত ২২ এপ্রিল সমিতির সদস্যদের সাধারণ সভার কথা বলে রেজুলেশন খাতায় স্বাক্ষর নেওয়া হয়।
এ রেজুলেশনের মাধ্যমে পরদিন শুধু এক প্যানেলের লোকজনকে নিয়ে ১৫ সদস্য কমিটির জায়গায় ১৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করে।
কমিটিতে নিয়ম না মেনে আরও চার জনকে অর্ন্তভূক্ত করা হয়। ফলে এ অবৈধ কমিটি বাতিলসহ ছয়টি আদেশ চেয়ে আদালতে মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।

মামলার নথি থেকে দেখা যায়, সমিতির গঠনতন্ত্র তৈরি, অবৈধ কমিটি বাতিল, পূর্বের কমিটির কাছ থেকে হিসাব নিকাশ আদায়, উপদেষ্টা কমিটির হাতে সমিতির কার্যক্রম হস্তান্তরসহ ছয়টি আদেশ চাওয়া হয়েছে।

মামলার বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক হাজী শহিদ সরকার বলেন, মামলা হয়েছে। মামলা তার আইনের গতিতে চলবে। আমরাও আইনগত ভাবে মোকাবিলা করবো।

সোনারগাঁ উপজেলা সাব রেজিস্টার মুজিবর রহমান বলেন, মামলা সংক্রান্ত কোনো নোটিশ এখনো পাইনি। নোটিশ পেয়ে আদালত কোনো নির্দেশনা দিয়ে থাকলে সেই মোতাবেক কাজ করবো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট