1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে ধর্ষণচেষ্টা মামলায় বৃদ্ধ গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু

সোনারগাঁয়ে ধর্ষণচেষ্টা মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকায় উকিল মেয়েকে ধর্ষণ চেষ্টা মামলায় বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুন) নয়াপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পরে বিকেলে তাকে নারায়ণগঞ্জ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো।
গ্রেপ্তার বৃদ্ধ আনোয়ার উল্লাহ ওরফে আনোয়ার (৬০) কাচঁপুর ইউনিয়নের চেঙ্গাইন বড়ভিটা এলাকার মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে।

জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের চেঙ্গাইন এলাকার আনোয়ার উল্লাহর বাড়িতে ভূক্তভোগী ওই নারীকে ডেকে নিয়ে যায়। তারা সম্পর্কে উকিল মেয়ে ও বাবা।

২০ বছর আগে ওই নারীর বিয়েতে বৃদ্ধ আনোয়ার উল্লাহ তার উকিল হন। বিয়ের পর থেকে উভয়ের বাড়িতে তাদের যাওয়া আসা ছিল।

গত ১৪ জুন দুপুরে বাড়ি ফাঁকা থাকায় ভুক্তভোগী ওই নারীকে মোবাইল ফোনে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। পরবর্তীতে তার কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এসময় ভুক্তভোগী নারী ডাক-চিৎকার দিলে তাকে ছেড়ে দেয়। পরে তিনি বাড়ি চলে যান। গত বৃহস্পতিবার রাতে তার স্বামীকে সঙ্গে নিয়ে বৃদ্ধ আনোয়ারউল্লাহকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন।
শুক্রবার সকালে অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত হয়। পরে তাকে নয়াপুর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।

তালতলা ফাঁড়ি পুলিশের পরিদর্শক ( ইনচার্জ) মো. সাইফুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টা মামলায় বৃদ্ধকে গ্রেপ্তারের পর আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট