1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
১০ লাখ টাকার স্বর্ণ প্রতারণার দায়ে কারাগারে ফতুল্লার মিলন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা

১০ লাখ টাকার স্বর্ণ প্রতারণার দায়ে কারাগারে ফতুল্লার মিলন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১৭৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

জেলাজুড়ে
ফতুল্লা
১০ লাখ টাকার স্বর্ণ প্রতারণার দায়ে কারাগারে ফতুল্লার মিলন
নিউজ রুম০৪
জুন ২২, ২০২৪
লাইভ নারায়ণগঞ্জ: ১০০ গ্রাম ১৯ পয়েন্ট স্বর্ণ প্রতারণার দায় ফতুল্লার মিলনকে কারাগারে পাঠিয়েছে আদালত। কারাদণ্ড প্রাপ্ত মিলন হলেন চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামের মিজান খাঁড় ছেলে ও ফতুল্লার বাসিন্দা। ২০২১ সালে তিনি ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১ নং ওয়ার্ড থেকে ফুটবল মার্কায় অংশগ্রহণ করেছিলেন।

এ মামলায় বৃহস্পতিবার চাঁদপুর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে অভিযুক্ত মিলন হাজির হলে, আদালত তাকে জামিন না দিয়ে জেলে প্রেরণ করেন৷

মামলার বিবরণ থেকে জানা যায়, ভুক্তভোগী মোঃ খোকন গাজী দীর্ঘ ২০ বছর যাবত আরব আমিরাত প্রবাসী৷ অভিযুক্ত মিলন তারই আপন মামাতো ভাই। বিগত ৬ জানুয়ারি দুবাই থেকে বাংলাদেশে আসার সময় নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য মিলনকে ১০০ গ্রাম ১৯ পয়েন্ট স্বর্ণ হস্তান্তর করে খোকন গাজী। যার তৎকালীন বাজার মূল্য ৯ লক্ষ ৯০ হাজার টাকা৷ কিন্তু পরবর্তীতে সেই স্বর্ণলংকার মিলন খোকন গাজীর পরিবারকে বুঝিয়ে না দিয়ে নানা ধরনের টালবাহানা করতে থাকে৷ এতে ভুক্তভোগী পরিবার স্থানীয়ভাবে বৈঠকের মাধ্যমে কোন সুরাহা না পেয়ে পরবর্তীতে চাঁদপুর জেলা আমলি আদালতে মামলা দায়ের করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট