1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে আধিপত্য বিস্তার কে কেন্দ করে কাটা সিফাত ও সোহাগ বাহিনীর সংঘর্ষে দোকানপাট ভাঙচুর-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

বন্দরে আধিপত্য বিস্তার কে কেন্দ করে কাটা সিফাত ও সোহাগ বাহিনীর সংঘর্ষে দোকানপাট ভাঙচুর-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে আধিপত্য বিস্তার নিয়ে কিশোর গ্যাংয়ের লিডার কাটা সিফাত ও সোহাগ উভয় পক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০টি দোকান ভাঙচুর করা হয়েছে। এসময় আহত হয়েছে বেশকয়েকজন।

বুধবার ১৯ জুন রাত ৮ টার দিকে শাহি মসজিদ মোড়ে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানায়, শাহি মসজিদ এলাকার সিফাত ও নুরবাগ এলাকার সোহাগের সাথে আধিপত্য বিস্তার নিয়ে গতকাল রাত থেকেই সংঘর্ষ চলছে। সিফাতের নেতৃত্বে গতকাল রাত ১১ টার দিকে কয়েকশ লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বউ বাজার থেকে শাহি মসজিদ মোড় পর্যন্ত মহড়া দিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে রাত আড়াই টার দিকে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানায়, গতকালের সংঘর্ষের রেশ ধরেই আজকেও উভয় পক্ষের সংঘর্ষে দোকানপাট ভাঙচুর করা হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর এইচ এম মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্ঠা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট