1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুর সার্কিট হাউজে এনটিআরসিএ এর আয়োজনে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা ফতুল্লায় ঝুট নামানোক কেন্দ্র করে বিসিকে উত্তেজনা! পুলিশের হস্তক্ষেপে শান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ইসলামী যুব আন্দোলন সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার ত্বকী হত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত নারী আইনজীবিকে হেনস্থা করলেন টিপু! হকার উচ্ছেদেও কমছে না শহরের যানজট? শহরে যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩ মাদকের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি

দিনাজপুর সার্কিট হাউজে এনটিআরসিএ এর আয়োজনে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২৩২ বার পড়া হয়েছে

দিনাজপুর সার্কিট হাউজে এনটিআরসিএ এর
আয়োজনে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
===================================
মোঃ জাহিদ হোসেন, , দিনাজপুর প্রতিনিধি ॥
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ’র মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় এর আয়োজনে এনটিআরসিএ-এর সার্বিক কার্যক্রম অবহিতকরণ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য নির্ভূল চাহিদা প্রদান বিষয়ে অংশীজনদের সাথে অবহিতকরণ কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

৯ জুন-2024 রবিবার দিনাজপুর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আয়োজিত উক্ত অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোঃ সাইফুল্লাহিল আজম।

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নুর-এ-আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনটিআরসিএ এর উপপরিচালক (প্রশাসন ও অর্থ) অধ্যাপক দিলসাদ চৌধুরী।

প্রজেক্টরের মাধ্যমে কর্মশালায় বিভিন্ন কার্যক্রমের মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনটিআরসিএ-এর উপপরিচালক (শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান) অধ্যাপক মোঃ শাহীন আলম চৌধুরী।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনটিআরসিএ-এর সহকারী পরিচালক (প্রশাসন) শারমীন সুলতানা।

উক্ত কর্মশালায় দিনাজপুরের বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার প্রধানগণ অংশ নেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট