1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

আড়াইহাজারে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ওসমান নামের এক রিকশাচালকের গলাকেটে হত্যার যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি আবুল হোসেন (৩০) কে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার ৩ জুন আড়াইহাজার থানা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব ১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।

মো. আবুল হোসেন আড়াইহাজারের চামুরকান্দি এলাকার মৃত চান মিয়ার ছেলে।

র‍্যাব জানায় ২০০৮ সালের ২৮ নভেম্বর আড়াইহাজার উপজেলার একটি বিলে পুকুরের পাশে ঝোপের মধ্যে ওসমান নামে এক রিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামরা দায়ের করেন। পুলিশ তদন্তে ৫ জনকে শনাক্ত করে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় আদালতে। গত ২৮ মে দুপুরে আসামির অনুপস্থিতিতে দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ উম্মে সরাবন তহুরা। রায় ঘোষণার পর র‍্যাবের গোয়েন্দা দল আসামিকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান র‍্যাব কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট