1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জের ডিএনডি খালে মিলল যুবকের মরদেহ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

সিদ্ধিরগঞ্জের ডিএনডি খালে মিলল যুবকের মরদেহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১ জুন, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জেলার সিদ্ধিরগঞ্জের ডিএনডি খাল থেকে মো. মহাসিন (৩৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি প্রায় তিন দিন ধরে পড়েছিল বলে ধারণা পুলিশের।

শনিবার (০১ জুন) সকালে খালের সিআইখোলা অংশ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত মহাসিন জেলার সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডস্থ হাউজিং এলাকার ৫ নম্বর রোডের ভাঙারি ব্যবসায়ী মুজিবুরের ছেলে।

পুলিশ জানায়, নিহত ব্যক্তির পকেটে একটি ড্রাইভিং লাইসেন্স পাওয়া গেছে। শনিবার ভোরে ডিএনডি খাল থেকে দুর্গন্ধ ছড়ালে আশপাশের বাসিন্দারা পুলিশকে খবর দেন।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পায়।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক মো. মোজাম্মেল হক বলেন, মরদেহটি আমাদের থানা পুলিশ উদ্ধার করেছে।

ময়নাতদন্তের জন্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ বলা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট