1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি আল আমিনের কাণ্ডকে ‘প্যান্টের ওপর জাইঙ্গা পড়া’র সাথে তুলনা করলেন জুলকারনাইন ফতুল্লাকে ‘চাঁদাবাজ মুক্ত’ এলাকা ঘোষনা করলেন যুবদল নেতা শামীম ওসমান ও অয়ন ওসমানসহ ১২ জনকে ট্রাইব্যুনালে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ৫০ লাখ টাকার চাঁদা : নৈতিক অবক্ষয় নাকি সুবিধাবাদী রাজনীতি ? নারায়ণগঞ্জ সিটিতে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট জনপ্রিয় ওয়ায়েজ হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন নারায়ণগঞ্জের মানুষের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ-এড.সাখাওয়াত এমপি কালামের সাথে ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন জেলা নেতৃবৃন্দের সাক্ষাৎ যানজট নিরসনে এবার রাস্তায় নামলেন এমপি মান্নান আড়াইহাজারবাসীকে কৃতজ্ঞতা জানালেন এমপি আজাদ

নারায়ণগঞ্জে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর হোসেনঃ “শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা” এই শ্লোগানকে সামনে রেখে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে নারায়ণগঞ্জে শিক্ষা মেলা/উপকরণ প্রদর্শন ও শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে সদর, রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনার গাঁয়ের বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
মঙ্গলবার (২৮ মে) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবআইলস্থ কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম।
কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক ফাতেমা ফেরদৌসের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাঃ জাহানারা খাতুন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল ইসলাম ও কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম খাতুনসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট