1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে ময়লার গাড়ির ধাক্কায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার : র‌্যাব-১১ অধিনায়ক বন্দরে মব সৃষ্টি করে আসামি ‘ছিনিয়ে নেওয়ার চেষ্টা, গ্রেপ্তার ৫ লঞ্চ টার্মিনালে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি

নারায়ণগঞ্জে ময়লার গাড়ির ধাক্কায় অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২৫১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ময়লার গাড়ির ধাক্কায় অনি রানী (৩৫) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ মে) সকাল ৮টায় সিদ্ধিরগঞ্জের পাঠানটুলী জামে মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় নাসিকের ময়লার গাড়িচালককে আটক করে পুলিশে সোপর্দ করে বিক্ষুব্ধরা। নিহত অনি রানী রংপুরের কাউনিয়ার ব্রাহ্মমণপাড়া এলাকার ববেন চন্দ্রের মেয়ে।

তিনি ফতুল্লার উত্তর হাজীগঞ্জ এলাকার প্রদীপের বাড়িতে ভাড়া থেকে সিদ্ধিরগঞ্জে নিট কনসার্ন পোশাক কারখানায় চাকরি করতেন।
আটক গাড়িচালক ইকবাল (৩৫) নারায়ণগঞ্জের খানপুর এলাকার খোকনের ছেলে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, সকালের দিকে কর্মস্থলে যাওয়ার পথে ওই নারীকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের একটি ময়লার পিকআপ ভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ সময় গাড়িটি জব্দের পাশাপাশি একজনকে আটক করা হয়েছে। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে নিয়ে আসে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট