1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বাংলাদেশের পাশে ছিল ভারত, আগামী দিনেও থাকবে: ভারতের রাষ্ট্রদূত - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের টিয়ারসেল নিক্ষেপ ঈদযাত্রায় স্বস্তি ফেরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিজিবির টহল ভাইরাল ‘ডোনাল্ড ট্রাম্পকে’ বিক্রি নিয়ে মালিকের মিথ্যাচার, রাজকীয় বিদায় নারায়ণগঞ্জ থেকে তেলবোঝাই ট্রাক ছিনতাই: চালক হত্যা, দেশের বিভিন্ন জেলায় চাঞ্চল্য ফতুল্লায় গ্যাস চুরির মহোৎসব: প্রভাবশালীদের দৌরাত্ম্যে রাষ্ট্র হারাচ্ছে কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা-ডিসি বসবাসযোগ্য পরিবেশ সৃষ্টিতে পরিচ্ছন্নকর্মীদের অবদান অনস্বীকার্য-প্রশাসক সাখাওয়াত সোনারগাঁ শুধু বাংলাদেশের নয় বহিবিশ্বিও এর সুনাম রয়েছে-সংষ্কৃতি প্রতিমন্ত্রী রূপগঞ্জে মদ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার সোনারগাঁয়ে সড়ক সংস্কারের সুযোগে ডাকাতি, চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

বাংলাদেশের পাশে ছিল ভারত, আগামী দিনেও থাকবে: ভারতের রাষ্ট্রদূত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪
  • ৩৮৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় কুমার ভার্মা বলেছেন, করোনাকালে টিকা ও অক্সিজেন দিয়ে বাংলাদেশের পাশে ছিল ভারত। আগামী দিনেও ওষুধসহ বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের পাশে থাকবে দিল্লি।

এ সময় বাংলাদেশের ওষুধ শিল্পের উন্নয়নে ভারতের ফার্মাকোপিয়া ব্যবহারেও বাংলাদেশকে অনুরোধ করেন তিনি।

শনিবার (২৫ মে) নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে ভারতীয় বিনিয়োগে সান ফার্মাসিউটিক্যালসের কারখানা উদ্বোধন করতে এসে তিনি এ কথা বলেন।

কারখানাটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

এ সময় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন- মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রি ও মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের চেয়ারম্যান মোস্তফা কামাল, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (বেজার) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের চেয়ারম্যান ড. আব্দুল মুক্তাদির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন ড. ফিরোজ আহমেদ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট