1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ট্রান্সফরমার চুরির সময় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৪ জন আটক - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

ট্রান্সফরমার চুরির সময় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ ৪ জন আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় মোগরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি প্রার্থী রাসেলসহ ৪ জনকে আটক করে গণধোলাই দিয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার (২৫ মে) ভোরে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ছোট কাজিরগাঁও গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

আটককৃতরা হলো- মোগরাপাড়া ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের সুরুজ মিয়ার ছেলে মোগরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি প্রার্থী মো. রাসেল (২৬), জেলার রূপগঞ্জ উপজেলার মঙ্গলখালী গ্রামের মৃত মামুনের ছেলে রুবেল (২৪), মৃত রজব আলীর ছেলে শামিম (২০) ও বানিয়াদি গ্রামের মৃত হামিদের ছেলে বিল্লাল (৩৮)।

এ ঘটনায় নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ চেঙ্গাইনের সহকারী ব্যবস্থাপক ঐক্যতান ই দেলশাদ বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন।

এলাকাবাসী জানান, শনিবার ভোরে বিদ্যুতের সঞ্চালন লাইন বিচ্ছিন্ন করে ৩৭.৫ কেভিএ বৈদ্যুতিক ট্রান্সফরমারটি একটি খুঁটি থেকে নামানোর সময় এলাকাবাসী তাদের হাতেনাতে ধরে ফেলে। এসময় ছোট কাজিরগাঁও গ্রামের সিএনজি চালক হুমায়নের ছেলে শরীফ (৩৫) দ্রুত পালিয়ে যায়। চুরি করা ট্রান্সফরমারসহ রাসেল, রুবেল, শামিম ও বিল্লালকে আটক করে জনতা গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে চোরদের আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁও পুলিশের এসআই মো. শামীম আল মামুন জানান, বৈদ্যুতিক ট্রান্সফরমার চোরদের বিরুদ্ধে মামলা নেয়া হয়েছে এবং তাদের আদালতে পাঠিয়ে দেয়া হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট