1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক পঞ্চায়েত মাতবর ও বিএনপির সাথে বিল্লালের আতাঁত, কায়েম করেছে ত্রাসের রাজত্ব!

বন্দরে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২২ মে, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

বন্দর প্রতিনিধিঃ বন্দরে বন্ধুদের সাথে ব্রহ্মপুত্র নদীতে গোসল করতে নেমে সিহাদ (১৬) নামে এক স্কুল ছাত্রের করুন মৃত্যু বরণ করেছে। নিহত স্কুল ছাত্র সিহাদ ফতুল্লা থানার মাসদাইরস্থ তালা ফ্যাক্টরী এলাকার শফিউদ্দিন ওরফে খোকা মিয়ার ছেলে। সে উল্লেখিত এলাকার একটি স্কুলে ১০ শ্রেণী ছাত্র বলে জানা গেছে। বুধবার (২২ মে) বিকেল ৪টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবদীস্থ দিপক সাহা মন্দিরে সামনে এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী মাধ্যমে খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয় এলাকাবাসী সহায়তায় প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে উল্লেখিত নদী থেকে ওই স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করে। র্দূঘটনার খবর পেয়ে কলাগাছিয়া নৌ ফাঁড়ি পুলিশ ও মদনগঞ্জ ফাঁড়ি পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রত্যেক্ষদৃশিরা জানিয়েছে, বুধবার বিকেল ৪টায় নারায়নগঞ্জের মাসদাইর থেকে আগত ৪ বন্ধু মিলে সাবদীস্থ ব্রম্মপুত্র নদীতে গোসল করতে নামে। সিহাদ সাঁতার না জানার কারনে গভীর পানিতে তলিয়ে যায়। পরে তার সহপাঠীরা বিষয়টি স্থানীয় এলাকাবাসীকে জানালে সস্থানীয়রা বিষয়টি বন্দর ফায়ার সার্ভিসকে অবগত করে। পরে এলাকাবাসী সহায়তায় বন্দর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উল্লেখিত নদী থেকে ওই ছাত্রের মৃতদেহ উদ্ধার করে।
কলাগাছিয়া নৌ ফাঁড়ি সূত্রে জানাগেছে, নিহতের পরিবার বিনা ময়না তদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে লিখিত ভাবে আবেদন করলে নৌ পুলিশ ওই দিন সন্ধ্যায় উদ্ধারকৃত মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট