1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ভোট দানে বাধা দিলে কঠোর ব্যবস্থা: না.গঞ্জের এসপি - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

ভোট দানে বাধা দিলে কঠোর ব্যবস্থা: না.গঞ্জের এসপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ২৫৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোহাম্মদ রাসেল বলেছেন, ভোট আপনার অধিকার। কেউ ভোট দানে বাধা দিলে আমরা ব্যবস্থা নেব।

কিন্তু ভোট দিতে না এসেই যদি বলেন প্রভাব বিস্তার করছে তাহলে এর যুক্তি আছে বলে মনে করি না। কেউ জানালে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

মঙ্গলবার (২১ মে) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে কাঁচপুরে ভোটকেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সোনারগাঁয়ের ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ভোটগ্রহণ চলছে।

আমরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা বা কারও তরফ থেকে কোনো কমপ্লেইন আমরা পাইনি।
শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ চলছে। আমরা আশা করছি শান্তিপূর্ণ ভাবেই ভোটগ্রহণ সম্পন্ন হবে।
তিনি বলেন, নির্বাচনে হিট অব দ্য মোমেন্টে অনেক কিছু হয়ে যায়। আমাদের কাছে সহিংসতার কোনো তথ্য নেই। তবে আমি প্রার্থীদেরকে বলতে চাই পুলিশ প্রস্তুত রয়েছে।

কেউ যদি অপ্রীতিকর ঘটনা ঘটাতে চায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন এই কর্মকর্তা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট