1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিয়েছে: এমপি গাজী - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি নারী ও শিশু ধর্ষনকারীদের বিচার দাবিতে কথনের মানববন্ধন

রূপগঞ্জে মানুষ সুষ্ঠুভাবে ভোট দিয়েছে: এমপি গাজী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

মঙ্গলবার (২১ মে) সকাল ৯ টায় রূপসী নিউ মডেল স্কুল এন্ড কলেজে তিনি ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম দস্তগীর গাজী বলেন, আমি সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছি। জনগন সুষ্ঠু পরিবেশে কেন্দ্রে এসে সুশৃঙ্খল ভাবে ভোট দিচ্ছে। আমি কোনো প্রকার বিশৃঙ্খলা চাই না।

এদিকে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব হাবিবুর রহমান সকাল সাড়ে ৮টায় একই কেন্দ্রে ভোট দিয়েছেন। তিনি বলেন, আমার কারও বিরুদ্ধে কোন অভিযোগ নাই। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। চেয়ারম্যান পদে এবার দুই জন প্রার্থী লড়ছেন। তারা হলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান (দোয়াত কলম), রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভুইয়া রানু (আনারস)।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট