1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
প্রয়াত নাসিম ওসমান এর ১০ম মৃত্যুবার্ষিকীতে চাষাড়া ফল ব্যবসায়ীদের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

প্রয়াত নাসিম ওসমান এর ১০ম মৃত্যুবার্ষিকীতে চাষাড়া ফল ব্যবসায়ীদের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমান এর ১০ম মৃত্যুবার্ষিকী চাষাড়া ফল ব্যবসায়ী সংগঠনের আয়োজনে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় চাষাড়ায় সংগঠনের কার্যালয়ে মিলাদ ও দোয়ার মাধ্যমে নাসিম ওসমানের মৃত্যুবার্ষিকী পালন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. নাছির, সুমন, খায়রুদ্দিন মোল্লা, মনির হোসেন সহ ফল ব্যবসায়ী সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাপ্পি, সিনিয়র সহ-সভাপতি মোঃ মনির হোসেন, সহ-সভাপতি মোঃ রাজন, যুগ্ম সাধারণ সম্পাদক সংকর, মিনাল সহ চাষাড়া ফল ব্যবসায়ী সংগঠনের সকল নেতৃবৃন্দ।

এদিকে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমান এর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় দিনব্যাপী ব্যাপক ভাবে নানা আয়োজন করা হয়। কোরআন খতম থেকে শুরু করে মিলাদ ও দোয়া সহ কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট