1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ট্রাক, ট্যাংকলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নাসিম ওসমানের মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

ট্রাক, ট্যাংকলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নাসিম ওসমানের মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২০২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ট্রাক, ট্যাংকলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নাসিম ওসমানের মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

নারায়ণগঞ্জ-৫ আসনে চারবারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা, নারায়ণগঞ্জের রাজনীতির শিক্ষাগুরু, গণ মানুষের নেতা নাসিম ওসমানের ১০ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে জেলা ট্রাক, ট্যাংকলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় মরহুম নাসিম ওসমানের একমাত্র সন্তান সেখানে উপস্থিত থেকে সকলের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন এবং তার মরহুম পিতার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
এর পূর্বে সকালে প্রয়াত সাংসদ নাসিম ওসমানের কবরে ফুলেল শ্রদ্ধাঞ্জলী জানান সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি হোসেন রাজা, কার্যকরী সভাপতি আলমগীর হোসেন আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, সহ সভাপতি ফিরোজ আলম বকুল, যুগ্ম সম্পাদক মোঃ খাইরুদ্দিন, সহ সম্পাদক মোশারফ হোসেন, মোঃ শাকিল, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম পলাশ, দপ্তর সম্পাদক এনায়েত হোসেন, প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন, ক্রীড়া সম্পাদক শাহজাহান, সদস্য মোক্তার হেসেন, আওলাদ হোসেন, জুয়েল মিয়া, ফারুক প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট