1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সত্যের পথে আসলে সমাজ সুন্দর হবে: শাহ নিজাম-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

সত্যের পথে আসলে সমাজ সুন্দর হবে: শাহ নিজাম-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম বলেছেন, এই দেশটাকে ভালোবাসি। এই দেশের মানুষকে ভালোবেসে দেশের কল্যাণে, দেশবাসীর কল্যাণে কাজ করতে চাই। এর জন্য প্রয়োজন সবার সহযোগীতা। তাই আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ থাকবে। যারা আজ এখানে উপস্থিত আছি, তারা প্রত্যেকেই ৩ জন লোককে ভালো পথে আসার আহ্বান করুন। ভালো কাজ করার আহ্বান করুন, সত্যের পথে কাজ করার আহ্বান করুন। আমি মনে করি, আমরা প্রত্যেকে ৩ জন মানুষকে সত্যের পথে, ভালোর পথে আনতে পারি একটি সুন্দর সমাজ হবে। একটি সুন্দর সমাজ হলে একটি সুন্দর রাষ্ট্র হবে।

মঙ্গলবার (২ এপ্রিল) ফতুল্লার চতলার মাঠে এক ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। ফতুল্লা থানা ডেকোরেটর মালিক সমিতির পুনর্মিলনী উপলক্ষে এ ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফতুল্লা থানা ডেকোরেটর মালিক সমিতির সভাপতি মো. মেহেদী হাসান উজ্জল এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. রায়হান উদ্দিন জিল্লু ।

শাহ নিজাম বলেন, এখন পবিত্র রমজান মাস। আমরা প্রতিদিন জেনে না জেনে নানা অন্যায় কাজ, পাপ কাজ করেছি। আসুন আমরা পবিত্র এ মাসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থণা করি। এবং সত্যের পথে, ন্যায়ের পথে আসার দৃঢ় প্রতিজ্ঞা করি। ইনশাল্লাহ আল্লাহ আমাদের ক্ষমা কবুল করবেন এবং একজন সুন্দর মানুষ হতে সাহায্য করবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মো. মনিরুল আলম সেন্টু, ফতুল্লা ইউপি চেয়ারম্যান মো. ফাইজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সাইদুর রহমান রিপন, কাশিপুর ইউপি প্যানেল চেয়ারম্যান মো. আইয়ুব আলী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. সেলিম রেজা, কাশিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আনিসুর রহমান স্যামল প্রমূখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট