1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লা থানা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

ফতুল্লা থানা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৩১৭ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধিঃ শনিবার ( ৩০ মার্চ) বিকেলে কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ফতুল্লা থানা আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ – ৪ আসনের সাংসদ এ কে এম শামীম ওসমান।

শামীম ওসমান বলেন, আমার ভালোবাসাকে কেউ দূর্বলতা ভাববেন না, দয়া করে কেউ আমাকে বিব্রত করবেন না। আমি আমার নিজেকে সবচাইতে বেশী সম্মান করি কারন যার আত্মসম্মানবোধ নেই তার কিছুই নেই। এখানে যারা আছে সবাই আমার পরিবার। আর আমি যতদিন বেঁচে আছি এখানে কোন ভাঙন ধরতে দিবোনা।

তিনি আরো বলেন, রাজনীতি এখন এমন জায়গায় পৌছে গেছে সবাই মনে করে আমিও টাকার কাছে বিক্রি হয়ে যাবো। যখন দেখি আমার সন্তানদের মধ্যে রেষারেষি হচ্ছে তখন আমার খুব কষ্ট হয়। তাই আজকে এখানে কোন নাম ঘোষনা হবে না।

ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদল এর সভাপতিত্বে ও থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, সাধারণ সম্পাদক এড আবু হাসনাত মোঃ শহীদ বাদল, জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, জেলা পরিষদের সদস্য মজিবুর রহমান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিম উদ্দীন, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল ইসলাম, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ুব আলী, সাধারণ সম্পাদক এম এ সাত্তার, ফতুল্লা থানা যুবলীগ নেতা নাজমুল হাসান সাজন সহ থানা আওয়ামী লীগের অসংখ্য নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট