1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিরামপুরে ৩০টি নব মুসলিম পরিবারের মাঝে শাড়ি,লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ করল মুত্তাকী ফাউন্ডেশন-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বর্জ্যের স্তূপে স্বপ্নের খোঁজ, জীবনযুদ্ধে অদম্য রোজিনা ১২ মাসই পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক! বন্দরে ছিনতাইয়ের তদন্তে গিয়ে হামলার শিকার ২ পুলিশ, অস্ত্র নিয়ে পালায় দুর্বৃত্তরা

বিরামপুরে ৩০টি নব মুসলিম পরিবারের মাঝে শাড়ি,লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ করল মুত্তাকী ফাউন্ডেশন-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ২৭৯ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ দিনাজপুরের বিরামপুরের রতনপুর এলাকায় ইসলাম ধর্ম গ্রহণ করা ৩০ নব মুসলিম পরিবারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, তাদের নিয়ে ইফতার ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

মুত্তাকি কল্যাণ ফাউন্ডেশন এর উদ্যোগে(শুক্রবার)১৮ রমজান ৩০টি নব মুসলিম পরিবারের সদস্যদের নিয়ে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ
করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ উপহার বিতরণ করেন বিরামপুরের পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান,বিশিষ্ট সমাজসেবক শিক্ষা ও ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব আজম মন্ডল রানা,
নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সভাপতি ও ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি লিমন হায়দার,বিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান,খানপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী,খানপুর ইউপি’র ৪ নং ওয়ার্ড সদস্য সোহেল রানা মন্ডল,খানপুর ইউনিয়ন পরিষদের হিসাব রক্ষক মেহেদী হাসান,মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশন এর উপদেষ্টা আবু ইউসুফ মাস্টার,বেতদিঘী ইউপি’র ৯নং ওয়ার্ড সদস্য হাসেদ আলী সহ মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশন এর সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশন এর সভাপতি ডা: সোলায়মান মন্ডল।
সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এস.এম নাজিব।
অনুষ্ঠানটির সার্বিক পরিচালনায় ছিলেন মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশন এর সহ-সভাপতি, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার অর্থ সম্পাদক আল আমিন বিন আমজাদ।
অনুষ্ঠানে ৩০ নব মুসলিম পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই,চিনি, মুড়ি,পুরুষদের জন্য লুঙ্গি ও মহিলাদের জন্য শাড়ি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, বিরামপুর ফাতেহুল উলুম বালিকা মাদ্রাসার মুহতামিম মুফতী ইমামুল হক।
ঈদ উপহার বিতরণে সার্বিক সহযোগিতা করেন জেলা প্রশাসক দিনাজপুর।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট