1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শিশু সুরক্ষায় পিতা-মাতা ও শিক্ষকদের পাশাপাশি সমাজকে আরও দায়িত্ব নিতে হবে ওসি কোতোয়ালি-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

শিশু সুরক্ষায় পিতা-মাতা ও শিক্ষকদের পাশাপাশি সমাজকে আরও দায়িত্ব নিতে হবে ওসি কোতোয়ালি-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৩২৬ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ হোসেন বলেছেন, শিশু সুরক্ষায় পিতা-মাতা ও শিক্ষকদের পাশাপাশি সমাজকে আরও দায়িত্ব নিতে হবে। পারিবারিকভাবে-সামাজিকভাবে এবং ধর্মীয়ভাবে শিশুদের অধিকার প্রতিষ্ঠায় আন্তরিক হতে হবে। আমাদের সন্তানদের প্রতি নম্রতা দেখাতে হবে। ভালো শিখে শিশুরা একদিন ভালো মানুষ হবে। বাল্য বিবাহ প্রতিরোধ ও শিশু শ্রম নিরসনকল্পে সমাজের সচেতন মানুষদের এগিয়ে আসতে হবে।
বালুবাড়ীস্থ পল্লীশ্রী মিলনায়তনে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে ধর্মীয় নেতাদের সাথে শিশু সুরক্ষা বিষয়ক কর্মপরিকল্পনা তৈরী কর্মশালার উদ্বোধন করতে গিয়ে তিনি একথাগুলো বলেন। শিশু সুরক্ষা বিষয়ক জেলা কমিটির সভাপতি কাজী মোঃ আব্দুস সাত্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এপির সিনিয়র প্রোগ্রাম অফিসার ভিক্টরিয়া বিশ্বাসের সঞ্চালনায় এবং প্রোগ্রাম অফিসার সারামিতার সার্বিক তত্ত্বাবধায়নে আউলিয়াপুর ইউনিয়ন, চেহেলগাজী ইউনিয়ন, শশরা ইউনিয়ন, শেখপুরা ইউনিয়ন এবং দিনাজপুর পৌরসভা হতে আগত কমিটির সদস্য মোঃ মনোয়ার হোসেন, মোঃ ফরিদুল ইসলাম, মোঃ ওবায়দুর রহমান, মোঃ মামুনুর রহমান, শ্রী মদন মহন্ত। শিশু সুরক্ষার কর্মপরিকল্পনা তৈরীতে সুপারিশমালা প্রদান করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: DE IT