1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বড়পুকুরিয়া কয়লাখনি ক্ষতিগ্রস্ত চৌহটি ও হামিদপুর এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে সর্বত্র ডাকাত আতংক! বার প্রাঙ্গণে বিশৃঙ্খলা, সর্বত্র সমালোচনা—ক্ষুব্ধ আইনজীবীরা ফতুল্লায় ঝুট নামানোক কেন্দ্র করে বিসিকে উত্তেজনা! পুলিশের হস্তক্ষেপে শান্ত স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন ইসলামী যুব আন্দোলন সামাজিক অস্থিরতা রোধে প্রশাসনকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-মাও.জব্বার ত্বকী হত্যার বিচারের দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে ‘ত্বকী সমাবেশ’ অনুষ্ঠিত নারী আইনজীবিকে হেনস্থা করলেন টিপু! হকার উচ্ছেদেও কমছে না শহরের যানজট? শহরে যুবলীগের গোপন বৈঠকে পুলিশের হানা, আটক ৩ মাদকের আধিপত্য নিয়ন্ত্রণ নিয়ে রূপগঞ্জে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ ও গুলি

বড়পুকুরিয়া কয়লাখনি ক্ষতিগ্রস্ত চৌহটি ও হামিদপুর এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ২৯৪ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভ থেকে কয়লা উত্তোলনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে চৌহাটি ও হামিদপুর গ্রাম। বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্থ গ্রামবাসী ৫ দফা দাবি আদায়ের লক্ষে উত্তর চৌহাটি ও হামিদপুর গ্রামবাসী ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোপ মিছিল করেন। গতকাল রবিবার সকাল ১১ টায় পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউপির জীবন ও সম্পদ রক্ষা কমিটি উত্তর চৌহাটি ও হামিদপুর গ্রামবাসীর সভাপতি মোঃ এরশাদ মন্ডল এর নেতৃত্বে ৫ দফা দাবি আদায়ের লক্ষে এই মানববন্ধন অনুষ্টিত হয়।

মানব বন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ এরশাদ মন্ডল, তিনি তার বক্তব্যে বলেন, কয়লাখনির ভূগর্ভ থেকে কয়লা তোলার কারনে বসতবাড়ি ফেটে যাচ্ছে, এলাকার মানুষ আমরা রাতে ঘুমাতে পারিনা, এলাকায় স্থাপিত নিজ নিজ বাড়ির টিউবওয়েল গুলি থেকে পানি উঠছে না। আমরা গ্রামবাসীরা বারবার কয়লাখনি কর্তৃপক্ষকে লিখিত ভাবে অভিযোগ দিয়েছি।
গত ২৯/০২/২০২৪ইং তারিখে লিখিত অভিযোগ দিয়েছি খনি কর্তৃপক্ষকে। কিন্তু তারা আমাদের এলাকা পরিদর্শন করে কোনো ব্যবস্থা নিচ্ছেননা। এলাকার সংসদ সদস্যকে বহুবার খনি এলাকার রাস্তাঘাট ও বিভিন্ন সমস্যার বিষয়ে অবগত করলেও তিনি এলাকার মানুষকে শুধু আস্তস করেন। কিন্তু এই এলাকায় এখন রাস্তাঘাট নির্মান করেননি। আমরা এলাকাবাসী অতিদ্রুত ৫ দফা দাবি বাস্থবায়ন চাই। মানববন্ধনে অনন্যদের মধ্যে বক্তব্য রাখেন জীবন ও সম্পদ রক্ষা কমিটি উত্তর চৌহাটি ও হামিদপুর গ্রামবাসীর সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান, মোঃ এহসানুলহক হিটলার, সহসভাপতি মোঃ সামিউল ইসলাম, সহসভাপতি মোঃ সুলতান, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সোহাগ, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মেনাজুল ইসলাম।
মানববন্ধনে সংগঠনের সভাপতি মোঃ এরশাদ মন্ডল ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ৭৩ ঘন্টার আল্টিমেটাম দেন খনি কর্তৃপক্ষকে এর মধ্যে আমাদের ৫ দফা দাবি মেনে না নিলে খনি এলাকা ঘেরাও করার ঘোষনা দেন মানববন্ধনে এলাকার একহাজারের অধিক নারী পুরুষ শিশু স্কুল কলেজের ছাত্রছাত্রী অংশ নেয়। এবিষয়ে বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচারক প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম এর সাথে গত কাল রবিবার তার মোবাইল নং তে – ০১৩১৩-৭০০৪৪০ ফোনে কথা বললে তিনি জানান ঐ এলাকা আমাদের মধ্যে পড়েনি, কি কারনে ঘরবাড়ি ফাটছে তা তদন্ত করে দেখা হবে। ইতি মধ্যে আমরা তদন্তটিম করেছি তারা বিষয়টি পর্যবেক্ষন করে রির্পোট প্রদান করলে ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট