1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
একটি শহীদ মিনার চায় শমসেরনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
খাবার দেরি, আড়াইহাজারে বিয়ে বাড়ীতে রণক্ষেত্র : আহত ১৫ মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বর্জ্যের স্তূপে স্বপ্নের খোঁজ, জীবনযুদ্ধে অদম্য রোজিনা ১২ মাসই পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক!

একটি শহীদ মিনার চায় শমসেরনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৩০৭ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের শমসেরনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে একটি শহীদ মিনার নির্মাণের দাবি তিন শতাধিক শিক্ষার্থীর।
১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হওয়া এই শিক্ষা প্রতিষ্ঠানে আজও নির্মিত হয়নি শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার।
বিভিন্ন জাতীয় দিবস গুলোতে কাঠের তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এই বিদ্যালয় এর প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক।
এ বিষয়ে অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এস.এ সৌরভ জানান বিদ্যালয়ের লেখাপড়ার মান অত্যন্ত ভালো,এখন শিক্ষার্থীর সংখ্যাও অনেক বেশি, আশেপাশে কোথাও শহীদ মিনার নেই, জাতীয় দিবস গুলোতে কাঠের তৈরি শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন করতে হয়,তাই এই বিদ্যালয়ে একটি শহীদ মিনার খুব প্রয়োজন, আমি জোর দাবি জানাচ্ছি এই বিদ্যালয়ের একটি শহীদ মিনার নির্মাণ করা হোক।
এ বিষয়ে বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল লতিফ মন্ডল জানান আমাদের বিদ্যালয়ে কোন ফান্ড না থাকার কারণে শহীদ মিনার নির্মাণ করা সম্ভব হচ্ছে না।
ইতিপূর্বে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি দরখাস্ত দিয়েছিলাম।
সরে জমিনে গিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ ঘুরে দেখা যায় বিদ্যালয়ের অনেক জায়গা রয়েছে, একটি শহীদ মিনার নির্মাণ হলে বিদ্যালয়ের সৌন্দর্য আরো বৃদ্ধি পাবে।
এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমাল এর সঙ্গে কথা বললে তিনি জানান বিদ্যালয়ের পক্ষ থেকে লিখিত দরখাস্ত পেলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখবো।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট