1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুরে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খাবার দেরি, আড়াইহাজারে বিয়ে বাড়ীতে রণক্ষেত্র : আহত ১৫ মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বর্জ্যের স্তূপে স্বপ্নের খোঁজ, জীবনযুদ্ধে অদম্য রোজিনা ১২ মাসই পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক!

দিনাজপুরে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৯২ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেনঃ দিনাজপুরে জেলা পর্যায়ে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি করণ প্রকল্পের আওতায় খাদ্য মন্ত্রণালয়ের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এ কর্মশালা আয়োজন করে।
২৭ ফেব্রুয়ারী-২০২৪ মঙ্গলবার সকাল ১১টায় শহরের বালুবাড়িস্থ এমবিএসকে মিলনায়তনে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দিনাজপুরের সার্বিক ব্যবস্থাপনায় এ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের নানা প্রশ্নের উত্তরসহ নিরাপদ খাদ্য বিষয়ক দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন প্রধান অতিথি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক (উপসচিব) অমিতাভ মন্ডল ।
প্রধান অতিথি তার বক্তব্যে বাজার থেকে খাবার ক্রয় বা সংগ্রহের সময় সাবধানতা অবলম্বন, পরিষ্কার, পরিচ্ছন্নতা, কাঁচা খাবার, রান্না করা খাবার থেকে আলাদা রাখা, খাবার সঠিক তাপমাত্রায় রান্না ও নিরাপদ তাপমাত্রায় সংরক্ষণসহ সংশ্লিষ্ট বিষয়ের উপর নানা সচেতনতা মূলক বার্তা তুলে ধরেন।


অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জানে আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোসফেকুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা: শাহ মোঃ শরীফ ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কামাল হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন জেলা নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহা। মুক্ত আলোচনায় অংশ নেন জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক মোঃ আলমগীর হোসেন, শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, সমাজসেবক আহসান হাবিব প্রধান প্রমুখ।
উক্ত কর্মশালায় বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, সংবাদকর্মী, দিনাজপুরের বিভিন্ন চাইনিজ ও হোটেল রেস্তোরার মালিক সমিতির প্রতিনিধি, সংশ্লিষ্ট দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ অংশ নেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট