1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দিনাজপুর বেকারী মালিক সমিতির বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খাবার দেরি, আড়াইহাজারে বিয়ে বাড়ীতে রণক্ষেত্র : আহত ১৫ মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকলেই বিরোধের সৃষ্টি-এমপি কালাম গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে বন্দরে শোভাযাত্রা ও লিফলেট বিতরণ মহান মে দিবসে গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়নের লাল পতাকা মিছিল কালেক্টরেট মসজিদের সংস্কার কাজ পরিদর্শনে ডিসি সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের সাবস্টেশনে আগুন, জরুরী হস্তক্ষেপে নিয়ন্ত্রন কাঁচপুর ব্রিজে ট্রাকে আগুন, সড়কে রক্তের দাগে রহস্য বন্দরে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার বর্জ্যের স্তূপে স্বপ্নের খোঁজ, জীবনযুদ্ধে অদম্য রোজিনা ১২ মাসই পানির নিচে তক্কার মাঠ -পিলকুনি সড়ক!

দিনাজপুর বেকারী মালিক সমিতির বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৯৭ বার পড়া হয়েছে

দিনাজপুর প্রতিনিধি; দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির উদ্যোগে বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলনমেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দাদুর বাড়ি পার্কে দিনটি পরিবার-পরিজনদের নিয়ে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনার মধ্য দিয়ে কাটিয়েছেন তারা। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম।

দিনাজপুর জেলা বেকারী মালিক সমিতির সভাপতি মো. সাইফুল্লাহ্ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শামীম শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু ও সহ-সভাপতি জর্জিস আনাম। স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলন মেলা উদযাপন কমিটির আহবায়ক ও সমিতির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী শেখ। বার্ষিক বনভোজন ও পারিবারিক মিলন মেলায় আগত অতিথিদের স্বাগত জানান বেকারী মালিক সমিতির সহ-সভাপতি মো. মিজানুর জামান রবি, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, দপ্তর সম্পাদক মো. বাহাউদ্দিন পলাশ, কোষাধ্যক্ষ অঙ্কুর সরকার, সদস্য মোস্তফা কামাল ও সমিতির সচিব আলতাফ হোসেন সুমন।

অনুষ্ঠানে শিশু-কিশোর ও মহিলাদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন ছিল। বিকাল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে স্টুডিও ‘সা’র শিল্পীবৃন্দ। শেষে র‌্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনব্যাপী বার্ষিক বনভোজন ও মিলনমেলার সমাপ্তি হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট